PM conveys heartfelt condolences on the passing of the Father Amir of Qatar
PM recalls the Father Amir’s visionary leadership and his contribution to strengthening India-Qatar relations
The two leaders reaffirm their resolve to carry forward the Father Amir’s legacy

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কাতারের আমির মাননীয় শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

প্রধানমন্ত্রী কাতারের 'ফাদার আমির' মাননীয় শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।

আধুনিক কাতারের প্রধান রূপকার হিসেবে 'ফাদার আমির'-এর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি, তিনি ভারত ও কাতারের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথাও স্মরণ করেন।

কাতারের আমির ফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই নেতা 'ফাদার আমির'-এর রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারত-কাতার কৌশলগত অংশীদারিত্ব ও দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে তাঁদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'

Media Coverage

Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 অগাস্ট 2026
August 30, 2026

Tiranga in Tashkent, Relief in Nepal: Soft Power Meets First Responder

Vocal for Local, Nari Shakti, Real Heroes: Mann Ki Baat’s Atmanirbhar Hour