প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষায় রচিত একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
“বিজ্ঞানসারথির্যস্তু মনঃ প্রগ্রহবাত্ররঃ।
সোঽধ্বনঃ পারমাপ্রোতি তদ্বিষ্ণোঃ পরমং পদম।।”
এই সুভাষিতমে বলা হয়েছে, প্রখর বুদ্ধিসম্পন্ন যে ব্যক্তি সদাসতর্কভাবে বিজ্ঞানমনস্ক মানসিকতায় ভাবনাচিন্তা করেন এবং যিনি শৃঙ্খলাপরায়ণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেই ব্যক্তি সব ধরনের জটিলতাকে অতিক্রম করে তাঁর অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন।
শ্রী মোদী আরও বলেছেন, ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছরের সাফল্য বিশ্বজুড়ে দেশকে এক নতুন পরিচয়ে পরিচিত করেছে। উদ্ভাবন এবং প্রযুক্তির সাহায্যে দেশবাসী দেশকে নতুন উচ্চতায় পৌঁছনোর যে সঙ্কল্প গ্রহণ করেছেন, এর মাধ্যমে সেটি প্রতিফলিত হয়।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছরের সাফল্য বিশ্বজুড়ে দেশকে এক নতুন পরিচয়ে পরিচিত করেছে। উদ্ভাবন এবং প্রযুক্তির সাহায্যে দেশবাসী দেশকে নতুন উচ্চতায় পৌঁছনোর যে সঙ্কল্প গ্রহণ করেছেন, এর মাধ্যমে সেটি প্রতিফলিত হয়।
বিজ্ঞানসারথির্যস্তু মনঃ প্রগ্রহবাত্ররঃ।
সোঽধ্বনঃ পারমাপ্রোতি তদ্বিষ্ণোঃ পরমং পদম।।”
#11YearsOfDigitalIndia
डिजिटल इंडिया के 11 वर्षों की सफलता से भारतवर्ष को दुनियाभर में एक नई पहचान मिली है। इससे इनोवेशन और टेक्नोलॉजी को अपनाकर देश को नई ऊंचाइयों पर ले जाने की देशवासियों की संकल्पशक्ति का पता चलता है।
— Narendra Modi (@narendramodi) July 1, 2026
विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः।
सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं… pic.twitter.com/VhIRgvl4Jo


