প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশ গড়ার ক্ষেত্রে নিরন্তর চেষ্টার গুরুত্ব এবং অধ্যবসায় সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, চেষ্টা ছাড়া অর্জিত সাফল্যও হাতছাড়া হতে পারে এবং ভবিষ্যতের সম্ভাবনাও বিলীন হয়ে যেতে পারে। ধারাবাহিক চেষ্টার মাধ্যমে অর্জিত সাফল্য থেকে যায় এবং সমৃদ্ধি সুনিশ্চিত হয়।
এক্স-এ সংস্কৃত স্তোত্রটি তুলে ধরেছেন শ্রী মোদী:
“अनुत्थाने ध्रुवो नाशः प्राप्तस्यानागतस्य च।
प्राप्यते फलमुत्थानाल्लभते चार्थसम्पदम्॥”
अनुत्थाने ध्रुवो नाशः प्राप्तस्यानागतस्य च।
— Narendra Modi (@narendramodi) January 19, 2026
प्राप्यते फलमुत्थानाल्लभते चार्थसम्पदम्॥ pic.twitter.com/18t5mUImLP


