Prime Minister urges citizens to change social media display pictures as a mark of respect for armed forces

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'অপারেশন সিঁদুর'-এর এক বছর পূর্তি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহস, নিখুঁত কার্যকারিতা এবং দৃঢ় সংকল্পকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, পহলগাঁও – এ নিরীহ ভারতীয়দের ওপর আক্রমণ করার দুঃসাহস যারা দেখিয়েছিল, সশস্ত্র বাহিনী তাদের যথাযথ জবাব দিয়েছে।
শ্রী মোদী বলেন, 'অপারেশন সিঁদুর' সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর প্রতিক্রিয়া এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারতের অবিচল অঙ্গীকারকেই প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী বলেন, এই অভিযানটি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং সমন্বিত শক্তিকে বিশেষভাবে তুলে ধরেছে। তিনি আরও বলেন যে, এটি বিভিন্ন বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক সমন্বয়কে প্রদর্শন করেছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা জাতীয় নিরাপত্তায় যে শক্তি সঞ্চার করেছে, তাকেই বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, সন্ত্রাসবাদকে পরাজিত করতে এবং সন্ত্রাসবাদের সহায়ক পরিবেশ বা 'ইকোসিস্টেম' ধ্বংস করতে ভারত তার দৃঢ় সংকল্পবদ্ধ।

শ্রী মোদী বলেন যে, 'অপারেশন সিঁদুর' চলাকালীন সশস্ত্র বাহিনী তাদের বীরত্ব প্রদর্শন করেছে এবং ভারতের জনগণের ওপর আক্রমণকারীদের কঠোর জবাব দিয়েছে। তিনি বলেন, ভারতের প্রতিটি নাগরিক সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত।
সশস্ত্র বাহিনী এবং 'অপারেশন সিঁদুর'-এ তাদের সাফল্যের প্রতি শ্রদ্ধা নিদর্শনের উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী নাগরিকদের 'এক্স' (পূর্বতন টুইটার), ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁদের 'ডিসপ্লে পিকচার' হিসেবে  তাঁর শেয়ার করা ছবিটি ব্যবহার করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, 
“এক বছর আগে, আমাদের সশস্ত্র বাহিনী #OperationSindoor চলাকালীন অতুলনীয় সাহস, নিখুঁত দক্ষতা এবং দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছিল। যারা পহলগাঁও-এ নিরীহ ভারতীয়দের ওপর আক্রমণের দুঃসাহস দেখিয়েছিল, তারা আমাদের বাহিনীর কাছ থেকে উপযুক্ত জবাব পেয়েছিল। আমাদের বাহিনীর এই বীরত্বের প্রতি সমগ্র দেশ সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছে।
‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর জবাব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় আমাদের অবিচল অঙ্গীকারকেই প্রতিফলিত করেছে। এটি আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং সমন্বিত শক্তির বিষয়টিকেও বিশেষভাবে তুলে ধরেছে। একই সঙ্গে, এটি আমাদের বিভিন্ন বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক সমন্বয়কে প্রদর্শন করেছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তায় যে শক্তি সঞ্চার করেছে, সেই বিষয়টিকেও জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছে।
আজ, এক বছর পরেও, সন্ত্রাসবাদকে পরাজিত করতে এবং এর সহায়ক পরিবেশ বা ‘ইকোসিস্টেম’ ধ্বংস করতে আমরা আমাদের সংকল্পে আগের মতোই অটল ও অবিচল রয়েছি।”

“এক বছর আগে, #OperationSindoor চলাকালীন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের বীরত্বের প্রদর্শন করেছিল এবং যারা আমাদের জনগণের ওপর আক্রমণ চালিয়েছিল, তাদের যথাযথ জবাব দিয়েছিল। প্রত্যেক ভারতীয় আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত। আমাদের বাহিনীর প্রতি এবং #OperationSindoor-এ তাদের সাফল্যের প্রতি শ্রদ্ধা নিদর্শনের অংশ হিসেবে, আসুন আমরা সবাই X, Facebook, Instagram এবং WhatsApp-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ‘ডিসপ্লে পিকচার’ (ডিপি) হিসেবে নীচে দেওয়া ছবিটি ব্যবহার করি।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region

Media Coverage

Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 07 অগাস্ট 2026
August 07, 2026

Viksit Bharat Accelerating: 4x Data Centres, Record EV Sales, Ethanol Validation & Northeast Connectivity Under PM Modi’s Watch