উজবেকিস্তানের সমরকান্দ-এ এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট মিঃ রিসেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে আজ এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত-তুরস্ক পারস্পরিক সম্পর্কের বিষয়টি তাঁরা দু’জনেই পর্যালোচনা করে দেখেন। সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ অর্থনৈতিক সম্পর্কের প্রসার ও অগ্রগতির বিষয়ে তাঁরা সহমত পোষণ করেন। একইসঙ্গে, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করে তোলার প্রয়োজনীয়তার ওপরও তাঁরা বিশেষ জোর দেন।

বিভিন্ন আঞ্চলিক তথা আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কেও ভারতের প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে মতবিনিময় ঘটে। ভারত ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়মিত সংযোগ ও যোগাযোগ রক্ষার অনুকূলে তাঁরা মত পোষণ করেন। তাঁরা বলেন, এর ফলে শুধু এই দুটি দেশই নয়, বিশেষভাবে উপকৃত হবে এই অঞ্চলের অন্যান্য দেশগুলিও।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry

Media Coverage

How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 28 জুলাই 2026
July 28, 2026

From Factories to Space & High-Speed Rail: How PM Modi’s Vision is Rewiring India’s Future