গোথেনবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যুবরানী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের প্রাচীনতম এবং সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করলেন। এই পুরস্কার চালু হয় অষ্টাদশ শতাব্দীতে। সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয় বিদেশী রাষ্ট্রপ্রধানকে ব্যতিক্রমী জনসেবা এবং সুইডেনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে।

অনুষ্ঠানে  ভাষণে প্রধানমন্ত্রী এই সম্মানের জন্য গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেন যুবরানী ভিক্টোরিয়া এবং সুইডেনের মানুষের প্রতি। তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন ভারতের ১৪০ কোটি মানুষ এবং ভারত ও সুইডেনের দীর্ঘ বন্ধুত্বের প্রতি। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই পুরস্কার প্রাপ্তি ভারত এবং সুইডেনের মধ্যে ঐতিহাসিক, সভ্যতা বন্ধনের স্বীকৃতি এবং দুটি মানুষের মধ্যে ঐক্যের উষ্ণতা এবং স্নেহের প্রতি অর্ঘ্য। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীই প্রথম এশীয় নেতা যিনি এই সম্মানে ভূষিত হলেন।

এই পুরস্কার প্রদান ভারত-সুইডেন কৌশলগত অংশীদারিত্বের একটি মাইলফলক এবং এর থেকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বময় শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার প্রতি দুই দেশের একইরকম দায়বদ্ধতার প্রতিফলন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's manufacturing outlook remains resilient despite global headwinds; machine tools, metals and auto lead optimism

Media Coverage

India's manufacturing outlook remains resilient despite global headwinds; machine tools, metals and auto lead optimism
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 1 জুলাই 2026
July 01, 2026

PM Modi's Vision: Driving Digital Empowerment, Inclusive Development and India's Global Rise