প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। অবস্থা স্বাভাবিক করে যথা শীঘ্র সম্ভব পরিস্থিতি ফেরানোর পক্ষে বার্তা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নিরাপদ থাকা সারা বিশ্বের শান্তি এবং অর্থনৈতিক কল্যাণের প্রশ্নে অত্যন্ত জরুরি।
দুই নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলতে সম্মত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
Received a call from President Trump and had a useful exchange of views on the situation in West Asia. India supports de-escalation and restoration of peace at the earliest. Ensuring that the Strait of Hormuz remains open, secure and accessible is essential for the whole world.…
— Narendra Modi (@narendramodi) March 24, 2026


