প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রী মোদী বলেন যে, বাবু জগজীবন রাম সাম্য ও সামাজিক ন্যায়বিচারের আদর্শের প্রতি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আরও বলেন যে, দেশের প্রতি তাঁর অমূল্য অবদানের কথা জাতি চিরকাল স্মরণ রাখবে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন:
“প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি তাঁর জীবন সাম্য ও সামাজিক ন্যায়বিচারের জন্য উৎসর্গ করেছিলেন। দেশের প্রতি তাঁর অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।“
पूर्व उप प्रधानमंत्री बाबू जगजीवन राम जी को उनकी जयंती पर शत-शत नमन। उन्होंने समानता और सामाजिक न्याय के लिए अपना जीवन समर्पित कर दिया। देश के लिए उनका अमूल्य योगदान सदैव स्मरणीय रहेगा।
— Narendra Modi (@narendramodi) April 5, 2026


