প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে পাহাড়পুর গ্রামে ‘সাঁওতালি জহের’ ও ‘হো জহের’-এ শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র উপবনগুলি আদিবাসী সম্প্রদায়ের লালিত গভীর আধ্যাত্মিক ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে তাদের সুষম সম্পর্কের প্রতীক।
শ্রী মোদী বলেন যে, এই ধরনের প্রথা ও ঐতিহ্য ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কালজয়ী ঐতিহ্যগুলিকে সংরক্ষণ ও প্রসারের বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্টে বলেছেন;
“রাষ্ট্রপতি মহোদয়ার সঙ্গে পাহাড়পুর গ্রামে সাঁওতালি জহের ও হো জহের-এ গিয়েছিলাম।
এই পবিত্র উপবনগুলিতে শ্রদ্ধা নিবেদন করলাম। এগুলি আমাদের আদিবাসী সম্প্রদায়ের লালিত গভীর আধ্যাত্মিক ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে তাদের সুষম সম্পর্কের প্রতীক। এই ধরনের প্রথা ও ঐতিহ্য ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কালজয়ী ঐতিহ্যগুলিকে সংরক্ষণ ও প্রসারের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
@rashtrapatibhvn”.
Along with Rashtrapati Ji, went to Santhali Jahera and Ho Jahera in Pahadpur village.
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
Paid respects at these sacred groves that embody the deep spiritual traditions and harmonious relationship with nature cherished by our tribal communities. Such customs and traditions are an… pic.twitter.com/q4rtfLTx0n
ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସହିତ ପାହାଡ଼ପୁର ଗାଁରେ ସାନ୍ତାଳୀ ଜାହେର ଏବଂ ହୋ ଜାହେର ପରିଦର୍ଶନ କଲି ।
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
ମୁଁ ଏହି ପବିତ୍ର ଉପବନରେ ଶ୍ରଦ୍ଧାସୁମନ ଅର୍ପଣ କଲି । ଏହା ଆମ ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟର ଗଭୀର ଆଧ୍ୟାତ୍ମିକ ପରମ୍ପରା ଓ ପ୍ରକୃତି ସହ ସାମଞ୍ଜସ୍ୟପୂର୍ଣ୍ଣ ସମ୍ପର୍କକୁ ଦର୍ଶାଇଥାଏ । ଏଭଳି ରୀତିନୀତି ଓ ପରମ୍ପରା ଭାରତର ସମୃଦ୍ଧ ସାଂସ୍କୃତିକ… pic.twitter.com/teAnsAKd2r


