মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় অ্যান্থনি আলবানিজ এমপি-র আয়োজনে অনুষ্ঠিত তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেন।

গভর্নমেন্ট হাউসে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী আলবানিজ প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।


দুই প্রধানমন্ত্রী প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন এবং এরপর প্রতিনিধিদল-পর্যায়ের আলোচনায় অংশ নেন। তাঁরা ভারত-অস্ট্রেলিয়া ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’-এর ছয় বছর পূর্তিকে স্বাগত জানান। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, সাইবার ও  ভবিষ্যৎ প্রযুক্তি, মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, পরিবেশ-বান্ধব জ্বালানি, শিক্ষা এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

দুই প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করেন এবং একটি উচ্চাকাঙ্ক্ষী, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক ‘সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি’ দ্রুত চূড়ান্ত করার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁরা ‘অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরাম’-এর ফলাফল এবং  ‘অর্থনৈতিক ও ব্যবসায়িক রোডম্যাপ’ সংক্রান্ত আলোচনার বিষয়গুলিকে স্বাগত জানান; পাশাপাশি উভয় দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য উৎসাহিত করেন। তাঁরা দুই দেশের মধ্যে শিক্ষা-সহযোগিতার অব্যাহত সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরেন। এ প্রসঙ্গে, তাঁরা ভারতে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির ক্রমবর্ধমান উপস্থিতি এবং ভবিষ্যৎ-উপযোগী কর্মীবাহিনী গড়ে তোলা, উদ্ভাবনকে উৎসাহিত করা ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে শিক্ষাগত অংশীদারিত্বের অবদানের বিষয়টি উল্লেখ করেন।

 

নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের প্রশংসা করেন; অস্ট্রেলিয়ার সমাজে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে এক জীবন্ত সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। দুই নেতা ক্রমবর্ধমান সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়টিও উল্লেখ করেন, যা পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করছে এবং অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলির কাছে থাকা বেশ কিছু সাংস্কৃতিক নিদর্শন স্বেচ্ছায় ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। তামিলনাড়ুর এই শিল্পকর্মগুলি – পবিত্র নান্দীর পাথরের ভাস্কর্য, ভদ্রকালীর প্রতিকৃতিসহ ধাতব ত্রিশূল এবং ছয় মাথাযুক্ত কার্তিকের পাথরের মূর্তি যথাযথ সময়ে ভারতে ফিরিয়ে আনা হবে।

 

দুই প্রধানমন্ত্রী ভারত-অস্ট্রেলিয়া ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’কে আরও গভীর করার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে মত বিনিময় করেন এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ব্যাপারে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সফরের সময় উভয় পক্ষ সামুদ্রিক নিরাপত্তা, অসামরিক পারমাণবিক শক্তি, দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং চলচ্চিত্র নির্মাণ - এই ক্ষেত্রগুলিতে সমঝোতা স্মারক ও চুক্তি চূড়ান্ত করেছে। এছাড়া, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, শিক্ষা, সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধার, সৌরশক্তি এবং ঐতিহ্যগত জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রেও দ্বিপাক্ষিক নথিপত্র সম্পন্ন করেছে। সফরের ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা এই লিঙ্কে দেখা যাবে - https://www.mea.gov.in/bilateral-documents?dtl/41431.

 

প্রধানমন্ত্রী মোদী উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী আলবানিজকে ধন্যবাদ জানান।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
From 'chalta hai' to 'badal sakta hai': Decoding PM Modi's Punctuality narrative

Media Coverage

From 'chalta hai' to 'badal sakta hai': Decoding PM Modi's Punctuality narrative
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The world must now be looking for Indian startups: PM Modi during the interaction with Space Startup CEOs
August 23, 2026
Prime Minister highlights policy consistency, global opportunities and India’s growing strengths in the space sector
We should create an aura that makes people across the world look to India to build their future: PM
We can establish ourselves very fast as we are highly competitive in terms of cost; our talent and the risk-taking capacity of our people is also very high: PM

Prime Minister – You have shown courage in a new field. The most important thing is that you trusted the government’s word. My view has always been that whatever decisions we take, we must remain consistent in them, we must not keep changing them again and again, so that anyone who wants to take a risk can have confidence that, fine, if something goes wrong it will be because of my mistake, but no one will abandon me. And this was our effort - to create that trust.

CEO – We are India’s first Space Tech Unicorn. On July 18 we successfully launched India’s first private rocket, ejecting satellites. And this is just the beginning. Generally, we say this is just a warm‑up for Skyroot, it is only the start. By mid next year we will be doing one launch per month. And also, thanks to you sir for opening up the sector. Three factories have already been built. We already have the capacity for one rocket per month. And this is just the beginning. Our future dream is to do one launch per week and several launches per day.

CEO – We have made an engine that comes among the most modern engines in the world. Sir, we have prepared it, and its testing is ongoing.

Prime Minister – Do they have confidence, the investors?

CEO – Sir, after Skyroot’s first launch, their confidence has increased.

Prime Minister – Good. That route is helping you?

CEO – It is helping a lot.

Prime Minister – Now the world must be searching for India’s startups, wondering who is behind this. Because when there is a breakthrough, immediately people’s attention goes there.

CEO – I think, after the space industry opened up, we have seen a very good trend. Our citizens who are in the US and Europe want to come back and work with us.

Prime Minister – We have to connect many people, and as Mehta said, now people who had gone abroad are coming back. I believe we must create such an aura that people all over the world feel that if they want to build their life, they should come to Hindustan. Join some Indian startup. Join some Indian space agency. I firmly believe that the entire talent pool, like a magnet, because of you we can attract, and that can become a very great strength for us.

CEO – Our vision is that in the next 18 months we want to set up a global ground station network.

CEO – We make the engines that satellites use to move from one place to another in space, for 5 years or 15 years. Globally we have received very good traction. And sir, your effort has been very important in this too, because now Indian companies have government support for exporting.

Prime Minister – In cost we are very competitive, in talent there is no question at all, and the risk‑taking capacity of our people is anyway greater. And because of that we can very quickly make our place.

CEO – This robotic spacecraft will go to space, physically capture the dead satellite and remove it from orbit.

CEO – We are the first Indian company working on docking and refueling technologies, with the vision of establishing a fuel station in space.

CEO – My name is Antariksh, my co‑founder Monika is also here. Sir, we are India’s first space pharma startup. We are making satellites that can go to space, manufacture pharmaceuticals there, and bring them back from space.

Prime Minister – Your name is Antariksh - was your family already in this field?

CEO – No sir, my mother gave me this name.

CEO – After one launch, in the last one month we have received eight launch contracts.

Prime Minister – Good, good.

CEO – And mostly they are international.

CEO – Sir, right now we are planned to launch this innovation with 1 million farmers.

CEO – Sir, this is for you, so that a memory will remain.

Prime Minister – Wonderful.

CEO – This opening, which you did for the private sector, through that the private satellites are now showing the beauty of India.