‘সকলের জন্য আবাস’ – এর প্রতি দায়বদ্ধতার অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির অশোক বিহারে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ঝুগগি ঝুপড়ির বাসিন্দাদের জন্য তৈরি হওয়া স্বাভিমান অ্যাপার্টমেন্টস্‌ পরিদর্শন করেন। সুবিধাপ্রাপকদের সঙ্গে কথাও বলেন তিনি। 
সরকারের এই আবাসন উদ্যোগের ফলে ইতিবাচক পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আলাপচারিতায় কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে জানান যে, তাঁর নিজস্ব বাড়ি না থাকলেও সুবিধাপ্রাপকরা তা পেয়ে গেছেন। সুবিধাপ্রাপকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানানো হয়। 

প্রধানমন্ত্রী শ্রী মোদী ঐক্য ও প্রগতির প্রসঙ্গে বলেন, একত্রিত থাকলে এই দেশে অনেক কিছুই করা সম্ভব। তিনি আরও বলেন, অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে খেলাধূলায় অত্যন্ত ভালো ফল করছে এবং দেশকে গর্বিত করছে। সুবিধাপ্রাপকদের পরিবারের একটি কিশোর প্রধানমন্ত্রীকে জানায় যে, সে সৈনিক হতে চায়। প্রধানমন্ত্রী তাকে উৎসাহ দেন। এক কিশোরী প্রধানমন্ত্রীকে জানায় যে, সে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। তাকেও উৎসাহ দেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক কিংবা অটো রিক্সা চালকরা এখন নিজেদের ভবিষ্যৎ আরও ভালোভাবে গড়ে নিতে পারবেন। তাঁর এক প্রশ্নের উত্তরে সুবিধাপ্রাপকরা বলেন, তাঁরা উৎসব পালন করবেন একসঙ্গে। 

আলাপচারিতার শেষভাগে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, যাঁরা এখনও স্থায়ী বাড়ি পাননি, তাঁরা তা পেয়ে যাবেন। সরকার নিশ্চিত করছে যে, দেশের প্রতিটি মানুষের মাথার ওপরেই যেন পাকা ছাদ থাকে। 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership