প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে ১৭ জুন ২০২৫-এ জাপানের প্রধানমন্ত্রী মাননীয় শিগেরু ইশিবার সঙ্গে মতবিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা সহ দুই নেতা ভারত ও জাপানের মধ্যে গভীর সম্পর্কের কথা পুনরায় ব্যক্ত করেন।
এক্স পোস্টে তিনি লিখেছেন :
“কানাডায় জি-৭ শীর্ষ বৈঠকের সময় প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে গভীরভাবে আলোচনা করেছি। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে ভারত ও জাপান অঙ্গীকারবদ্ধ।
@shigeruishiba”
Insightful deliberations with Prime Minister Shigeru Ishiba during the G7 Summit in Canada. India and Japan remain committed to further deepening bilateral ties across various sectors.@shigeruishiba pic.twitter.com/SAxvXRFekq
— Narendra Modi (@narendramodi) June 17, 2025


