প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যালস্টম-এর সিইও মার্টিন সিওনের সঙ্গে এক ফলপ্রসূ আলোচনায় মিলিত হন।
প্রধানমন্ত্রী বলেন যে, ভারতে অ্যালস্টমের শক্তিশালী উপস্থিতি রয়েছে। ভারতের অগ্রগতির প্রতি কোম্পানির আস্থা এবং ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘মেকিং ফর দ্য ওয়ার্ল্ড’ (বিশ্বের জন্য উৎপাদন)-এর লক্ষ্যে তাদের প্রয়াসের প্রশংসা করেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেন যে, আগামী দিনগুলিতে আরও উন্নত সুযোগ-সুবিধা তৈরি হতে চলেছে। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, ভারতের যুবশক্তির সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ভারত বিশ্বকে আহ্বান জানাচ্ছে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“অ্যালস্টমের সিইও মাননীয় মার্টিন সিওনের সঙ্গে এক ফলপ্রসূ আলোচনা হল। ভারতে অ্যালস্টমের ইতিমধ্যেই শক্তিশালী উপস্থিতি রয়েছে। ভারতের অগ্রগতির প্রতি তাদের আস্থা এবং ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘মেকিং ফর দ্য ওয়ার্ল্ড’-এর লক্ষ্যে তাদের প্রয়াস প্রশংসনীয়। আর, আগামী দিনগুলিতে আরও ভালো সুযোগ-সুবিধা তৈরি হতে চলেছে।
ভারতের যুবশক্তির সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ভারত বিশ্বকে আহ্বান জানাচ্ছে।
@Alstom”
Had a productive interaction with the CEO of Alstom, Mr. Martin Sion. Alstom already has a strong presence in India. Their belief in India’s growth story and their efforts towards making in India and making for the world are commendable. And, the opportunities are going to get… pic.twitter.com/2HgwzPgWAx
— Narendra Modi (@narendramodi) June 18, 2026


