বেঙ্গালুরুতে আজ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নম্বর টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক আলোচনায় এই টার্মিনাল ২ বিল্ডিং – এর বিস্তারিত কাজকর্ম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়। প্রধানমন্ত্রী এই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ – এর হাঁটাপথটি ঘুরে দেখেন এবং কি ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে – তিনি তাও প্রত্যক্ষ করেন। টার্মিনাল ২ – এর উপর নির্মিত একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রধানমন্ত্রী দেখেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনাল ২ – এর ফলে অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি, এই বিমানবন্দরে যাত্রী পরিবহণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। আমাদের শহরের কেন্দ্রগুলিতে প্রথম সারির পরিকাঠামোর সুবিধা সম্প্রসারণই আমাদের প্রচেষ্টার অঙ্গ। এই টার্মিনালটি খুব সুন্দর ও যাত্রী-বান্ধব। এর উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত”।

প্রেক্ষাপট

প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ২ নির্মিত হয়েছে। এই টার্মিনালের ফলে যাত্রী পরিবহণ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে যেখানে প্রায় আড়াই কোটি যাত্রী পরিবহণ করে, এখন তা বেড়ে হবে বার্ষিকি ৫-৬ কোটি। 

এই টার্মিনাল ২ বেঙ্গালুরুর গার্ডেন সিটির প্রতি এক শ্রদ্ধার নিদর্শন-স্বরূপ এবং বাগানের মধ্য দিয়ে যাত্রী চলার পথ এক অনন্য অভিজ্ঞতা-স্বরূপ। হ্যাঙ্গিং গার্ডেন এবং বাইরের বাগানের বিস্তৃত পরিসর মিলে যাত্রীরা প্রায় ১০ হাজার স্কোয়ার ফুটেরও বেশি এলাকা সবুজের সান্নিধ্য উপভোগ করতে পারবেন। ১০০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সুনিশ্চিত করে এই বিমানবন্দর এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী বাসবরাজ বোম্বাই, কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
21% YoY rise in engineering exports in June shows sector's resilience amid global challenges: EEPC India Chairman

Media Coverage

21% YoY rise in engineering exports in June shows sector's resilience amid global challenges: EEPC India Chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 জুলাই 2026
July 14, 2026

From Local Fields to Global Recognition: PM Modi’s ‘Vocal for Local’ is Now Delivering Real Global Respect