প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা বলেছেন।

পশ্চিম এশিয়ার ক্রমবিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। সৌদি আরবের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত।

দুই নেতা আঞ্চলিক শান্তি ও সুস্থিতি যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন।

সঙ্কটের এই সময়ে সৌদি আরবের প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা রক্ষার জন্য প্রধানমন্ত্রী সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

"পশ্চিম এশিয়ার ক্রমবিবর্তিত পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা হয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে যে সাম্প্রতিক হামলা হয়েছে, ভারত তার নিন্দা করে। যত দ্রুত সম্ভব আঞ্চলিক শান্তি ও সুস্থিতি পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা সহমত হয়েছি। সঙ্কটের এই সময়ে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা রক্ষার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।"

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 অগাস্ট 2026
August 26, 2026

Accountability Meets Ambition: Record Low NPAs, Record Defence Output, Record Digital Adoption Under the Leadership of PM Modi