প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্য প্রতিষ্ঠা দিবসে তেলেঙ্গানাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “রাজ্যের প্রতিষ্ঠা দিবসে তেলেঙ্গানার ভাই ও বোনেদের শুভেচ্ছা। তেলেঙ্গানার মানুষ কঠোর পরিশ্রম এবং দেশের অগ্রগতিতে অতুলনীয় নিষ্ঠার সমার্থক। এ রাজ্যের সংস্কৃতি সারা বিশ্বে সুবিদিত। আমি তেলেঙ্গানাবাসীর সার্বিক কল্যাণ কামনা করি।”