बिहार के भागलपुर में धमाके से हुई जनहानि की खबर पीड़ा देने वाली है। मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। घटना से जु़ड़े हालातों पर मुख्यमंत्री @NitishKumar जी से भी बात हुई। प्रशासन राहत और बचाव कार्यों में लगा हुआ है, और पीड़ितों को हर संभव सहायता दी जा रही है।
— Narendra Modi (@narendramodi) March 4, 2022
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী জানান, “বিহারের ভাগলপুরের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা খুবই বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী@নীতিশকুমারজীর সঙ্গে কথা হয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা দেওয়া হচ্ছে”।


