প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক (এমটিএইচএল) –এর বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, অত্যাধুনিক এই পরিকাঠামো মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ এক ট্যুইট বার্তায় এমটিএইচএল –এর বিশেষত্ব সম্পর্কে জানিয়েছেন। প্রধানমন্ত্রী এই ট্যুইটের প্রত্যুত্তর বলেন :
“অত্যাধুনিক এই পরিকাঠামো মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে।”
Next generation infrastructure which will boost ‘Ease of Living’ for people. https://t.co/Sx3YOnryI3
— Narendra Modi (@narendramodi) May 25, 2023


