প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে আয়োজিত প্যারা শ্যুটিং বিশ্বকাপে রেকর্ড স্কোর করে সোনা জেতার জন্য ভারতীয় শ্যুটার অবনী লেখারাকে অভিনন্দন জানিয়েছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য @অবনী লেখারাকে অভিনন্দন। আপনি সাফল্যের উচ্চতায় উঠতে থাকুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন। আমার আন্তরিক শুভেচ্ছা।
প্রধানমন্ত্রীর এই টুইটের প্রত্যুত্তরে অবনী লেখারা প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Congratulations @AvaniLekhara for this historic accomplishment. May you keep scaling newer heights of success and inspiring others. My best wishes. https://t.co/V5jb5AMzlV
— Narendra Modi (@narendramodi) June 8, 2022


