প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। শ্রী যোশী ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন। শ্রী মোদী বলেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী যোশী রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, লোকসভার অধ্যক্ষ থাকার সময়ে শ্রী যোশী সংসদীয় কাজকর্মকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে প্রয়াস চালিয়েছিলেন।

এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“শ্রী মনোহর যোশীজির প্রয়াণে ব্যথিত। বর্ষীয়ান এই নেতা বছরের পর বছর ধরে জনসেবার কাজ করে গিয়েছেন এবং পুরসভা, রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী যোশী রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, লোকসভার অধ্যক্ষ থাকার সময়ে শ্রী যোশী সংসদীয় কাজকর্মকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে প্রয়াস চালিয়েছিলেন। বিধায়ক হিসেবেও তাঁর কর্মদক্ষতা স্মরণীয় হয়ে থাকবে। চারবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 মে 2026
May 29, 2026

Every Sector, Every Citizen: How PM Modi’s Vision is Transforming India Across All Fronts