প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সমাজসেবী ডঃ সিন্ধুতাই সাপকালের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শিশু এবং সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে তাঁর কাজ করার বিষয়টি প্রধানমন্ত্রী স্মরণ করেন। ডঃ সিন্ধুতাই সাপকাল ২০২১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “ডঃ সিন্ধুতাই সাপকাল সমাজের প্রতি অনন্য সেবার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁরই উদ্যোগে বহু শিশু উন্নত জীবনযাপন করতে পারছে। সমাজের প্রান্তিক মানুষদের কল্যাণে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবার-পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি”!
Dr. Sindhutai Sapkal will be remembered for her noble service to society. Due to her efforts, many children could lead a better quality of life. She also did a lot of work among marginalised communities. Pained by her demise. Condolences to her family and admirers. Om Shanti. pic.twitter.com/nPhMtKOeZ4
— Narendra Modi (@narendramodi) January 4, 2022


