Viksit Bharat is synonymous with quality and excellence in governance, delivery and manufacturing: PM
PM says India has boarded the ‘Reform Express’, powered by the strength of its youth
PM highlights that India's demographic advantage can significantly accelerate the journey towards Viksit Bharat
‘Made in India’ must become a symbol of global excellence and competitiveness: PM
PM emphasises the need to strengthen Aatmanirbharta and strengthen our commitment to 'Zero Effect, Zero Defect’
PM suggests identifying 100 products for domestic manufacturing to reduce import dependence and strengthen economic resilience
PM urges every State must to give top priority to soon to be launched National Manufacturing Mission
PM calls upon states to encourage manufacturing, boost ‘Ease of Doing Business’ and make India a Global Services Giant
PM emphasises on shifting to high value agriculture to make India the food basket of the world
PM directs States to prepare roadmap for creating a global level tourism destination

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন। তিনদিনের এই সম্মেলন ২৬ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ আয়োজিত হলো দিল্লির পুসায়।

প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দর্শনকে শক্তিশালী করতে এবং কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বকে আরও গভীর করতে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, জ্ঞান, দক্ষতা, স্বাস্থ্য এবং সক্ষমতা সমন্বিত যে মানব মূলধন তাই অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক প্রগতির মৌলিক চালিকা শক্তি এবং একে আরও উন্নত করতে হবে সরকারের অভ্যন্তরে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে।

এই সম্মেলনের অন্যতম বিষয় ছিল ‘বিকশিত ভারত’-এর জন্য মানব মূলধন থিমকে ঘিরে আলোচনা। ভারতের জনসংখ্যার সুবিধাকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার ৭০ শতাংশ কর্মক্ষম যা এনে দিয়েছে একটি অভিনব ঐতিহাসিক সুযোগ। একে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মেলালে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতের যাত্রাকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করা যাবে।

তিনি আরও বলেন, বিকশিত ভারত গুণমান এবং উৎকর্ষের সমার্থক। তিনি সংশ্লিষ্ট সকলকে আবেদন জানান, গড়পরতার চেয়ে বেশি কিছু ভাবতে। প্রশাসন, পরিষেবা প্রদান এবং উৎপাদনে গুণমানের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মেড ইন ইন্ডিয়া’ মার্কা পণ্যকে উৎকৃষ্ট এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতাসক্ষম হতেই হবে।

প্রধানমন্ত্রী আত্মনির্ভরতাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, ভারতকে আত্মনির্ভর হতেই হবে, যেখানে উৎপাদিত পণ্যে কোনো ত্রুটি থাকবে না, এবং পরিবেশে প্রভাব পড়বে অতি সামান্য। যেখানে ‘মেড ইন ইন্ডিয়া’ গুণমানের সমার্থক হয়ে উঠবে ‘জিরো এফেক্ট জিরো ডিফেক্ট’-এর এর প্রতি আমাদের দায়বদ্ধতাকে জোরালো করবে। তিনি কেন্দ্র এবং রাজ্যগুলিকে যুগ্মভাবে দেশে তৈরি করার জন্য ১০০টি পণ্যকে চিহ্নিত করার আবেদন জানালেন, যাতে আমদানি নির্ভরতা কমে এবং বিকশিত ভারতের দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক দার্ঢ্যতা শক্তিশালী হয়।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষতার চাহিদার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে যাতে দক্ষতা উন্নয়ন কলাকৌশলের আরও ভালো নকশা করা যায়। উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও তিনি উচ্চ গুণমানের মেধা তৈরি করতে শিক্ষা জগৎ এবং শিল্প জগৎকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।

তরুণদের জীবিকার জন্য প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে পর্যটন বড় ভূমিকা নিতে পারে। তিনি জানান, ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং ইতিহাস আছে, যার ফলে সারা বিশ্বে উচ্চ স্তরের পর্যটনের লক্ষ্য হয়ে ওঠার সম্ভাবনা অনেক। তিনি রাজ্যগুলিকে অন্তত একটি করে আন্তর্জাতিক স্তরের পর্যটন স্থল তৈরি এবং সামগ্রিক পর্যটন পরিমণ্ডলের পরিচর্যা করার পরিকল্পনা প্রস্তুত করতে আবেদন জানান।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের জাতীয় ক্রীড়া বর্ষপঞ্জিকে আন্তর্জাতিক ক্রীড়া বর্ষপঞ্জির সঙ্গে মেলানো জরুরি। ভারত ২০৩৬-এ অলিম্পিক আয়োজন করার চেষ্টা চালাচ্ছে। ভারতের প্রয়োজন বিশ্বমানের পরিকাঠামো এবং ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা। তিনি বলেন, কিশোরদের চিহ্নিত করে তাদের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে। তিনি রাজ্যগুলিকে আবেদন জানান, আগামী ১০ বছর তাদের জন্য ব্যয় করতে হবে, তবেই ভারত ক্রীড়া ক্ষেত্রে আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। স্থানীয় এবং জেলা স্তরে নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করে এবং খেলোয়াড়দের সম্পর্কিত সমস্ত তথ্য রেখে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়তে হবে।

প্রধানমন্ত্রী বলেন, খুব শীঘ্রই ভারত ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন (এনএমএম)-এর সূচনা করবে। প্রত্যেক রাজ্যকে একে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে এবং এমন পরিকাঠামো গড়ে তুলতে হবে যা আন্তর্জাতিক কোম্পানীগুলিকে আকর্ষণ করতে পারে। তিনি আরও বলেন, এর মধ্যে আছে সহজে ব্যবসা করার উপায়। বিশেষ করে জমি, তার উপযোগিতা এবং সামাজিক পরিকাঠামো সম্পর্কে। তিনি রাজ্যগুলিকে আহ্বান জানান, উৎপাদন, সহজে ব্যবসা করার সুবিধা বৃদ্ধিকে উৎসাহ দিতে এবং পরিষেবার ক্ষেত্রকে শক্তিশালী করতে। প্রধানমন্ত্রী মোদী বলেন, পরিষেবা ক্ষেত্রে যেমন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিবহণ, পর্যটন, পেশাদার পরিষেবা, এআই ইত্যাদিতে আরও বেশি করে নজর দিতে হবে, যাতে ভারত বিশ্বে অগ্রগণ্য অবস্থান লাভ করতে পারে।

প্রধানমন্ত্রী এও বলেন যে, ভারত সারা বিশ্বের মধ্যে যেহেতু খাদ্য ভাণ্ডার হয়ে উঠতে চায়, আমাদের প্রয়োজন উচ্চ মূল্যের কৃষি, ডেয়ারি, মৎস্য চাষের দিকে নজর দেওয়া রপ্তানির দিকে লক্ষ্য রেখে। তিনি বলেন, পিএম ধন্যধান্য কর্মসূচি কম উৎপাদনশীল এমন ১০০টি জেলাকে চিহ্নিত করেছে। তেমনই এর থেকে শিক্ষা নিয়ে রাজ্যগুলিকে এই ধরনের ১০০টি জেলাকে চিহ্নিত করতে হবে এবং ঘাটতির কারণগুলির মোকাবিলায় তৎপর হতে হবে।

প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে ডিজিটাইজেশন অফ ম্যানাস্ক্রিপ্টের জন্য এআই ব্যবহার করার আর্জি জানান। তিনি বলেন যে, রাজ্যগুলি নিজ নিজ রাজ্যে এই ধরনের পুঁথি ডিজিটাইজ করতে অভিযান শুরু করতে পারে। একবার এইসমস্ত পান্ডুলিপি ডিজিটাইজ করা হলে এআই ব্যবহার করে প্রজ্ঞা এবং জ্ঞানকে মিশিয়ে দেওয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন ভারতের সমন্বিত ভাবনা এবং গঠনমূলক নীতি সংক্রান্ত আলোচনার ঐতিহ্যের প্রতিফলন। ভারত সরকারের প্রাতিষ্ঠানিকতায় এই মুখ্য সচিবদের সম্মেলন সমন্বিত আলোচনার একটি কার্যকরী মঞ্চ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, মুখ্য সচিব এবং ডিজিপি-দের সম্মেলনে হওয়া আলোচনা এবং সিদ্ধান্তের সঙ্গে তাল রেখে রাজ্যগুলিকে কাজ করতে হবে প্রশাসন এবং রূপায়ণকে শক্তিশালী করতে।

প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের সম্মেলন বিভাগীয় স্তরেও করা যেতে পারে, যাতে কার্যালয়গুলির মধ্যে জাতীয় পরিপ্রেক্ষিত গুরুত্ব পায় এবং বিকশিত ভারতের লক্ষ্যে প্রশাসনিক উন্নতি ঘটে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্যাপাসিটি বিল্ডিং কমিশন করার জন্য পরিকল্পনা প্রস্তুত করতে হবে। তিনি বলেন, প্রশাসনে এআই-এর ব্যবহার এবং সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা সময়ের দাবি। প্রত্যেক নাগরিকের নিরাপত্তার জন্য রাজ্যগুলি এবং কেন্দ্রকে জোর দিতে হবে সাইবার নিরাপত্তার উপর।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি, আরও নিরাপদ এবং সুস্থায়ী সমাধান দিতে পারে আমাদের সমগ্র জীবনচক্রের মাধ্যমে। প্রশাসনের গুণমান বাড়াতে প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন আছে।

সব শেষে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলনের আলোচনার ভিত্তিতে প্রত্যেক রাজ্যের উচিত ১০ বছরের পরিকল্পনা তৈরি করা এক, দুই, পাঁচ এবং দশ বছরের মেয়াদে। যেখানে প্রযুক্তিকে ব্যবহার করা যাতে পারে নিয়মিত তত্ত্বাবধানের জন্য।

তিনদিনের সম্মেলনে জোর দেওয়া হয়েছে শৈশবকালীন শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা এবং ক্রীড়া ও অন্যান্য সৃষ্টিশীল কাজ সহ বিশেষ বিষয়ে তাদের ভূমিকাকে স্বীকৃতি জানানোর উপর যা সুদৃঢ়, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মীবল গঠন করতে সক্ষম।

 

 

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s 5G traffic surges 70% Y-o-Y: Nokia report

Media Coverage

India’s 5G traffic surges 70% Y-o-Y: Nokia report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM chairs CCS Meeting to review measures being taken in the context of ongoing West Asia Conflict
April 01, 2026
Interventions across agriculture, fertilizers, shipping, aviation, logistics and MSMEs to mitigate emerging challenges discussed
Supply diversification for LPG and LNG, fuel duty reduction and power sector measures reviewed to ensure stability of essential supplies
Steps being taken to ensure stable prices of essential commodities and strict action against hoarding and black-marketing
Control Rooms set up for constant monitoring and interaction with States/UTs on prices and enforcement of Essential Commodities Act
Various efforts being taken to ensure fertilizer supply such as maintaining Urea Production and coordination with overseas suppliers for DAP/NPKS supplies
PM assesses availability of critical needs for the common man
PM discusses availability of fertilisers in the country and steps being taken to ensure its availability in the Kharif and Rabi seasons
PM directs that all efforts must be made to safeguard the citizens from the impact of this conflict
PM underlines the need for timely & smooth flow of authentic information to the public to prevent misinformation and rumour mongering
Enough coal stock exists which shall serve power needs adequately in coming months

Prime Minister Shri Narendra Modi a special of the Cabinet Committee on Security (CCS) to review measures taken by various Ministries/Departments and also discussed further initiatives to be taken in the context of the ongoing West Asia conflict, at 7 Lok Kalyan Marg today. This was the second special CCS meeting on this issue.

Cabinet Secretary briefed about the action taken to ensure supply of petroleum products, particularly LNG/LPG, and sufficient power availability. Sources are being diversified for procurement of LPG with new inflows from different countries. Similarly, Liquefied Natural Gas (LNG) is being sourced from different countries. He further briefed that LPG prices for domestic consumers have remained the same and Anti-diversion enforcement to curb hoarding and black marketing of LPG is being conducted regularly.

Initiatives have also been taken to expand Piped Natural Gas connections. Measures like exempting the gas-based power plants with a capacity of 7-8 GW from gas pooling mechanism and increasing of rake for positioning more coal at thermal power stations etc. have also been taken to ensure availability of power during the peak summer months.

Further, interventions proposed to be taken for emerging challenges in various other sectors such as agriculture, civil aviation, shipping and logistics were also discussed.

Various efforts like maintaining urea production to meet requirements, coordinating with overseas supplies for DAP/NPKS suppliers are being taken to ensure fertilizer supply. State governments are being requested to curb black marketing, hoarding, and diversion of fertilizers through daily monitoring, raids, and strict action.

The retail prices of food commodities have been stable over the past one month. Control Rooms have been set up for constant monitoring and interaction with States/UTs on prices and enforcement of Essential Commodities Act. The prices of agricultural products , vegetables and fruits are also being monitored.

Efforts to globally diversify our sources for energy, fertilizers and other supply chains, and international initiatives for securing safe passage of vessels through the strait of Hormuz and ongoing diplomatic efforts are being taken.

Enhanced coordination, real-time communication, and proactive measures across central, state, and district levels to drive effective information dissemination and public awareness amid the evolving crisis is being undertaken.

Prime Minister assessed the availability of critical needs for the common man. He discussed availability of fertilisers in the country and steps being taken to ensure its availability in the Kharif and Rabi seasons. He said that all efforts must be made to safeguard the citizens from the impact of this conflict. Prime Minister also emphasised smooth flow of authentic information to the public to prevent misinformation and rumour mongering.

Prime Minister directed all concerned departments to take all possible measures to ameliorate the problems of citizens and sectors affected by the ongoing global situation.