চীনের হ্যাংঝাউতে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ মিক্সড ৫০ মিটার রাইফেল এসএইচ ১ প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ের জন্য রুদ্রাংশ খান্ডেলওয়ালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“মিক্সড ৫০ মিটার রাইফেল এসএইচ ১ প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ের জন্য রুদ্রাংশ খান্ডেলওয়ালকে আন্তরিক অভিনন্দন। তাঁর নিষ্ঠা এবং দক্ষতা সত্যিই প্রশংসনীয়, উঠতি খেলোয়াড়দের জন্য এক আদর্শ মান স্থাপন করেছেন। ভারত তাঁর কৃতিত্বে গর্বিত”।
Heartiest congratulations to @1903rudransh on the incredible Silver Medal in the Mixed 50m Rifle SH1 event. His dedication and prowess are truly commendable, setting a benchmark for aspiring athletes. India beams with pride at his achievement. pic.twitter.com/XH50A5mISL
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


