মাননীয় চ্যান্সেলর স্টোকার
উভয় দেশের প্রতিনিধিগণ,
সংবাদমাধ্যমের সহকর্মীবৃন্দ,
শুভেচ্ছা!
গ্রোস গট

চ্যান্সেলর স্টোকার, ভারতে আপনার প্রথম সফরে আমি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা আনন্দিত যে আপনি ইউরোপের বাইরে আপনার প্রথম সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন। এটি ভারত-অস্ট্রিয়া সম্পর্কের প্রতি আপনার দূরদৃষ্টি এবং অঙ্গীকারের প্রতিফলন।
চার দশক পর অস্ট্রিয়ার চ্যান্সেলরের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ঐতিহাসিক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে। চ্যান্সেলর স্টোকারের এই সফরের মাধ্যমে আমরাও ভারত-অস্ট্রিয়া সম্পর্ককে এক নতুন যুগে নিয়ে যাচ্ছি।
বন্ধুগণ,
পরিকাঠামো, উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে ভারত ও অস্ট্রিয়া নির্ভরযোগ্য অংশীদার। দিল্লি মেট্রো হোক বা হিমালয়ের ১০,০০০ ফুট উচ্চতায় নির্মিত অটল টানেল সর্বত্রই অস্ট্রিয়ার টানেল নির্মাণের দক্ষতা এক শক্তিশালী ছাপ ফেলেছে।

এছাড়াও, অস্ট্রিয়ান কোম্পানিগুলো ভারতে রেল প্রকল্প থেকে শুরু করে গুজরাটের গিরনার রোপওয়ে, এবং পরিবেশবান্ধব শক্তি থেকে নগর উন্নয়ন পর্যন্ত অসংখ্য প্রকৌশল প্রকল্পে সক্রিয় অংশীদার হিসেবে কাজ করে আসছে।
বন্ধুগণ,
চ্যান্সেলর স্টোকারের এই সফর বাণিজ্য ও বিনিয়োগে নতুন প্রাণ সঞ্চার করবে। আমরা আনন্দিত যে তিনি একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি এবং একটি বৃহৎ বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে ভারতে এসেছেন।
অস্ট্রিয়ার দক্ষতার সঙ্গে ভারতের গতি ও পরিধিকে একত্রিত করে আমরা সমগ্র বিশ্বের জন্য নির্ভরযোগ্য প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করব। আমরা প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম এবং বায়োটেকনোলজিতে আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করব।
আমরা প্রকৌশল এবং কারিগরি শিক্ষা সহযোগিতাকেও আরও জোরদার করব। আজ আইআইটি দিল্লি এবং অস্ট্রিয়ার মন্টান বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি এই জ্ঞান বিনিময়ের একটি উজ্জ্বল উদাহরণ।
বন্ধুগণ,
ভারতের প্রতিভা অস্ট্রিয়ার উদ্ভাবন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার সম্ভাবনা রাখে।
২০২৩ সালে, আমরা অস্ট্রিয়ার সঙ্গে একটি ব্যাপক অভিবাসন ও গতিশীলতা চুক্তি স্বাক্ষর করেছি। এখন, এই চুক্তির আওতায় আমরা নার্সিং ক্ষেত্রকেও এগিয়ে নিয়ে যাব।

আমরা যৌথ গবেষণা এবং স্টার্ট-আপ সহযোগিতাকেও আরও শক্তিশালী করব। যুব বিনিময়কে উৎসাহিত করার জন্য, আমরা আজ ভারত-অস্ট্রিয়া ওয়ার্কিং হলিডে প্রোগ্রামও চালু করছি।
বন্ধুগণ,
সমগ্র বিশ্ব একটি অত্যন্ত গুরুতর এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটি আমাদের সকলকেই প্রভাবিত করছে। এমন একটি উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক পরিবেশে সামরিক সংঘাত যে সমস্যার সমাধান করতে পারে না সেবিষয়ে ভারত এবং অস্ট্রিয়া একমত । ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা একটি স্থিতিশীল, টেকসই এবং দীর্ঘস্থায়ী শান্তিকে সমর্থন করি।

আমরা এও একমত যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অপরিহার্য। সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের যৌথ অঙ্গীকার।
মাননীয়,
চার দশক পর ২০২৪ সালে আমার অস্ট্রিয়া সফরও একটি মাইলফলক ছিল। সেই সফরের পর আজ আপনাকে ভারতে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আসুন, আমরা ভারত-অস্ট্রিয়া অংশীদারিত্বকে উদ্ভাবন-কেন্দ্রিক ও ভবিষ্যৎ-উপযোগী করে তুলি।

আপনাকে অনেক ধন্যবাদ।

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi