প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের উদ্বোধন করেছেন
ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আইবিএফপি দ্বিতীয় জ্বালানী বহনকারী পাইপ লাইন
বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দু-দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যৌথভাবে  ভার্চুয়ালি ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের উদ্বোধন করেছেন। দুই প্রধানমন্ত্রী ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের শিলান্যাস করেন। নুমালিগড় রিফাইনারি লিমিটেড ২০১৫ সাল থেকে বাংলাদেশকে বিভিন্ন পেট্রোলিয়ামজাত সামগ্রী সরবরাহ করে থাকে। ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আইবিএফপি দ্বিতীয় জ্বালানী বহনকারী পাইপ লাইন।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে বিদ্যুৎ এবং জ্বালানী ক্ষেত্রে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। আইবিএফপি দু-দেশের মধ্যে জ্বালানী সরবরাহকারী প্রথম পাইপ লাইন।  এই পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশকে প্রতি বছর ১০ লক্ষ মেট্রিক টন উন্নতমানের ডিজেল সরবরাহ করা যাবে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দু-দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।  

বাংলাদেশ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশীদার। এই অঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদারও বাংলাদেশ। মৈত্রী পাইপ লাইনের সূচনার ফলে উভয় দেশের মধ্যে জ্বালানী ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। ফলস্বরূপ বাংলাদেশে উন্নয়ন ত্বরান্বিত হবে। কৃষিক্ষেত্রও এই পাইপ লাইনের ফলে বিশেষভাবে উপকৃত হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রকল্পে নিরন্তর পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। দু-দেশের জনসাধারণের কল্যাণে তাঁরা একসঙ্গে কাজ করবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi