প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড: কে ভি সুব্রহ্মনিয়ানের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন। ডাঃ সুব্রহ্মনিয়ান জানিয়েছেন তাঁর তিন বছরের মেয়াদ শেষ হলে তিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “@SubramanianKri -এর সঙ্গে কাজ করা খুবই সুন্দর বিষয়। তাঁর শিক্ষাগত প্রতিভা, মূল অর্থনৈতিক বিষয়গুলিতে অনন্য দৃষ্টিভঙ্গী এবং নীতি নির্ধারণ ও সংস্কারমূলক কাজে আগ্রহ উল্লেখযোগ্য। আমি আগামীদিনে তাঁর সাফল্য কামনা করি।”
Its been a delight to work with @SubramanianKri. His academic brilliance, unique perspectives on key economic as well as policy matters and reformist zeal are noteworthy. Wishing him the very best for his coming endeavours. https://t.co/jZjrqWaJU7
— Narendra Modi (@narendramodi) October 8, 2021


