প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডের বর্ষীয়ান নেতা শ্রী ইমকং এল ইমচেনের প্রয়াণে গভীর দুঃখপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, নাগাল্যান্ডের উন্নয়নে অতুলনীয় অবদানের জন্য শ্রী ইমচেন স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বহু বছর জনজীবনে সক্রিয় ছিলেন এবং জনজাতির কল্যাণে গভীরভাবে দায়বদ্ধ ছিলেন। বিধায়ক এবং মন্ত্রী হিসেবে তাঁর নিষ্ঠা এবং প্রভাব চিরকাল মনে থাকবে।
এক্স এক পোস্টে শ্রী মোদী বলেছেন :
“শ্রী ইমকং এল ইমচেনজি স্মরণীয় হয়ে থাকবেন নাগাল্যান্ডের উন্নয়নে তাঁর অতুলনীয় অবদানের জন্য। তিনি বহু বছর জনজীবনে সক্রিয় ভূমিকা নিয়েছেন এবং জনজাতির কল্যাণে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন। বিধায়ক ও মন্ত্রী হিসেবে তাঁকে মনে রাখতে হবে নাগাল্যান্ডে বিজেপিকে শক্তিশালী করতেও তাঁর অবদান আছে। এই দুঃখের সময়ে তাঁর পরিবার এবং সমর্থকদের পাশে আছি।”
Shri Imkong L. Imchen Ji will be remembered for his outstanding contribution to Nagaland's development. He had been active in public life for several years and was particularly passionate about welfare of tribal communities. His legislative and ministerial tenures will be fondly…
— Narendra Modi (@narendramodi) November 12, 2025


