প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উৎসবের এই মরশুমে প্রত্যেক দেশবাসীকে ভারতীয় পণ্যসম্ভার ক্রয়ের মাধ্যমে ১৪০ কোটি দেশবাসীর কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবনকে স্বীকৃতি দেবার আহ্বান জানিয়েছেন। “ আসুন আমরা শুধু ভারতীয় ভারতীয় পণ্যসম্ভার কিনি আর বলি- গর্ব করে বলুন, এটি স্বদেশী পণ্য! আপনি যা কিনবেন, সেটি দয়া করে সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিন। এই ভাবে অন্যেরাও এই একই কাজ করতে অনুপ্রাণিত হবেন।“
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ আসুন, ভারতীয় পণ্যসম্ভার ক্রয়ের মাধ্যমে ১৪০ কোটি দেশবাসীর কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবনকে স্বীকৃতি দিই।
আসুন, আমরা শুধু ভারতীয় ভারতীয় পণ্যসম্ভার কিনি আর বলি- গর্ব করে বলি, এটি স্বদেশী পণ্য!
আপনি যা কিনবেন, সেটি দয়া করে সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিন। এই ভাবে অন্যেরাও এই একই কাজ করতে অনুপ্রাণিত হবেন।“
Let’s mark this festive season by celebrating the hardwork, creativity and innovation of 140 crore Indians.
— Narendra Modi (@narendramodi) October 19, 2025
Let’s buy Indian products and say- Garv Se Kaho Yeh Swadeshi Hai!
Do also share what you bought on social media. This way you will inspire others to also do the same. https://t.co/OyzVwFF8j6


