PM Modi reaffirms his commitment to further strengthening the India-EU Strategic Partnership for global good
PM conveys his best wishes for the European Parliament elections

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্নিবাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন।

সাধারণ নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ায় তিনি তাঁর সাফল্য কামনা করেন।

ভারতীয় গণতন্ত্র বিশ্বের বৃহত্তম নির্বাচন পরিচালনায় যে নজির গড়েছে তারও প্রশংসা করেন তিনি। 

অভিনন্দন জানানোয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন অনুরূপ আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সাল ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত সহযোগিতার ২০তম বছর। বিশ্বের উন্নতিকল্পে এই পারস্পরিক সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করতে তিনি দায়বদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাবেন বলেও প্রধানমন্ত্রী জানান। 

আজ শুরু হওয়া ইউরোপীয় সংসদের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India launches $1.5 billion maritime insurance pool, issues first covers

Media Coverage

India launches $1.5 billion maritime insurance pool, issues first covers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 মে 2026
May 13, 2026

Leadership That Leads by Example: PM Modi's Push for Mindful Growth, Innovation & Infrastructure