প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জানুয়ারী (শনিবার) ঝাড়খন্ড ও ওড়িশা সফর করবেন।

ঝাড়খন্ডে প্রধানমন্ত্রী উত্তর কোয়েল (মন্ডল বাঁধ) প্রকল্পের পুনরুজ্জীবনের জন্য ভিত্তিপ্রস্তর স্হাপন উপলক্ষ্যে ফলকের আবরণ উন্মোচন এবং কনহর সোন পাইপলাইন সেচ প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত ২৫ হাজার বাড়ির সুফলভোগীদের এক সমবেত ই-গৃহপ্রবেশ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রত্যক্ষ করবেন। এই উপলক্ষ্যে তিনি এক জনসভাতেও ভাষণ দেবেন।

এরপর প্রধানমন্ত্রী ওড়িশায় যাবেন। রাজ্যের বারিপদায় রাষ্ট্রায়ত্ত্ব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন বাহিত বালাশোর-হলদিয়া-দুর্গাপুর রান্নার গ্যাস সরবরাহ ব্যবস্হা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। বালাশোর মাল্টিমোডাল লজিস্টিক পার্কেরও সূচনা করবেন তিনি।

হরিপুরগড়ে রসিকা রায় প্রাচীন দূর্গে উন্নয়ন ও সংরক্ষণমূলক কাজকর্মের সূচনা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ফলকের আবরণ উন্মোচন করবেন। একাধিক জাতীয় মহাসড়ককে চার লেন বিশিষ্ট করার কাজকর্মের সূচনা এবং ছয়টি পাসপোর্ট সেবাকেন্দ্রের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি টাটানগর থেকে বদমপাহাড় পর্যন্ত দ্বিতীয় যাত্রীবাহি ট্রেনের যাত্রা সূচনা করবেন।

বারিপদায় এক জনসভাতেও শ্রী মোদী ভাষণ দেবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties

Media Coverage

'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 04 অগাস্ট 2026
August 04, 2026

From Auto PLI to Ramsar Sites: How India is Winning on Every Front Under PM Modi