The Prime Minister Shri Narendra Modi will visit Chhattisgarh on Thursday, 14th June.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুন) ছত্তিশগড় সফরে যাচ্ছেন।

ভিলাইইস্পাত কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের পর সেটি তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই ইস্পাত কারখানার আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে – উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণমান, কম খরচে পণ্য উৎপাদন, বিদ্যুৎ বা শক্তি সাশ্রয় ও পরিবেশগত সুরক্ষার স্বার্থে একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার ইত্যাদি।

ঐ একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী আইআইটি ভিলাই-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি, তিনি ভারতনেট-এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু উপলক্ষে একটি ফলকের আবরণ উন্মোচন করবেন। ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে সংযোগ গড়ে তুলতে ভারতনেট প্রকল্প চালু হয়েছে।

প্রধানমন্ত্রী ছত্তিশগড় সফরকালে জগদলপুর ও রাইপুরের মধ্যে বিমান পরিষেবার সূচনা করবেন। এছাড়াও তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ল্যাপটপ, শংসাপত্র, চেক প্রভৃতি বিতরণ করবেন। এই উপলক্ষে তিনি এক জনসমাবেশেও ভাষণ দেবেন।

ভিলাই-এ পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী নয়া রাইপুর স্মার্টসিটি সফর করবেন। সেখানে তিনি এই স্মার্ট শহরের ইন্টিগ্রেটেড কমান্ড ও কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করবেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region

Media Coverage

Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 07 অগাস্ট 2026
August 07, 2026

Viksit Bharat Accelerating: 4x Data Centres, Record EV Sales, Ethanol Validation & Northeast Connectivity Under PM Modi’s Watch