If there is any creation made by man which is immortal its India’s constitution: PM Modi
It’s not easy to make a constitution which binds the country, says the PM
Constitution is not just a book but also contains social philosophy says, PM Modi
Our constitution has kept us on the path democracy, says PM Modi
GST has unified the nation & dream of one tax one nation has been made possible, says PM Modi
Legislature should have the independence of making laws, the executive should have independence in taking decisions: PM
Nearly 18 lakh pre litigated and 22 lakh pending cases have been cleared: PM

জাতীয় আইন দিবস – ২০১৭ উপলক্ষে রবিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একঅনুষ্ঠানের সমাপ্তি পর্বে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁরভাষণে ভারতীয় সংবিধানকে দেশের গণতান্ত্রিক কাঠামোর এক অবিনশ্বর আত্মারূপে বর্ণনাকরেন। তিনি বলেন, আমাদের সংবিধান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এ সম্পর্কে যাঁরানেতিবাচক মনোভাব পোষণ করেন, তাঁরা যে ভ্রান্ত – একথাও প্রমাণিত হয়েছে সংবিধানের এইপরীক্ষায়।  

ডঃ বি আর আম্বেদকর, ডঃ সচ্চিদানন্দ সিনহা, ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং ডঃসর্বপল্লী রাধাকৃষ্ণণের বিভিন্ন সময়ের উক্তি এদিন প্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁরভাষণে। সংবিধান ও সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরতেই তিনিপুনরুচ্চারণ করেন এই উক্তিগুলির। সংবিধানের স্থায়িত্ব এবং তার উপযোগিতা ও নমনীয়তাপ্রসঙ্গে বিভিন্ন সময়ে ঐ উক্তিগুলি করা হয়েছিল। 

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান হ’ল আমাদের অভিভাবক অর্থাৎ পথপ্রদর্শক। তাই,সংবিধানের নির্দেশ অনুসারে আমাদের সকলেরই কাজ করে যাওয়া উচিৎ। দেশের প্রয়োজন এবংচাহিদাগুলির দিকে লক্ষ্য রেখে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের উচিৎ পরস্পরকেসমর্থন জানানো ও শক্তিশালী করে গড়ে তোলা। আগামী পাঁচ বছরে এক নতুন ভারত গঠনেরলক্ষ্যে আমাদের শক্তি ও উৎসাহগুলিকে কাজে লাগানো প্রয়োজন বলে মনে করেনপ্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীরা এরকমই এক স্বপ্নের ভারত গড়েতুলতে চেয়েছিলেন। 

শ্রী মোদী বলেন, সংবিধানকে এক সামাজিক দলিল হিসাবে বর্ণনা করা হয়। কিন্তুদুর্ভাগ্য যে, স্বাধীনতার সেই প্রত্যুষকালে যে সমস্ত ত্রুটি ও দুর্বলতা চিহ্নিতকরা হয়েছিল, তার সবগুলিকে এখনও পর্যন্ত পুরোপুরি দূর করা যায়নি। কিন্তু বর্তমানসময় ও কালকে এক সুবর্ণকাল হিসাবে চিহ্নিত করা যায়। কারণ, ভারত এখন সম্পূর্ণআত্মপ্রত্যয়ী। তাই, ‘নতুন ভারত’ গঠনের কাজে এই গঠনমূলক পরিবেশ ও পরিস্থিতিকে কাজেলাগানো উচিৎ।  

জীবনযাত্রাকে সহজতর করে তোলার গুরুত্বের বিষয়টিও স্থান পায় প্রধানমন্ত্রীরএদিনের বক্তব্যে। তিনি বলেন, সরকারের ভূমিকা হওয়া উচিৎ সুযোগ-সুবিধা ব্যবস্থাপকের,শুধুমাত্র নিয়ন্ত্রকের নয়। গত তিন বছরে জীবনযাত্রা আরও সহজ করে তোলার লক্ষ্যে যেসমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারও এদিন উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, আয়কররিফান্ডের কাজ যেমন আরও দ্রুততর হয়ে উঠেছে, অন্যদিকে তেমনই পাসপোর্ট ইস্যু করারকাজও এখন অনেক দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। এই সমস্ত উদ্যোগ সমাজের সকল স্তরেরমানুষের ওপর এক ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মান্ধাতাআমলের ১,২০০-র মতো অপ্রচলিত আইন যেমন বাতিল করা হয়েছে, অন্যদিকে তেমনই বাণিজ্যিককাজকর্মকে সহজতর করে তোলার প্রচেষ্টাও ক্রমশঃ সফল হয়ে উঠেছে। বিচার-ব্যবস্থায়দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তিতে লোক আদালত এক গুরুত্বপূর্ণভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন তিনি। ন্যায়-বিচার পাওয়ার কাজ আরও সহজ করেতুলতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারও একটি রূপরেখা এদিন তুলে ধরেন তিনি। 

ঘন ঘন নির্বাচনের ব্যবস্থা করতে বিশাল ব্যয় এবং সেই কারণে নিরাপত্তা বাহিনীএবং অসামরিক কর্মীদের অন্যান্য কাজে লাগানোর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীবলেন যে, উন্নয়নমূলক কর্মসূচি এর ফলে বাধাপ্রাপ্ত হয়। সেই কারণে কেন্দ্র ও রাজ্যপর্যায়ের নির্বাচন যাতে একই সঙ্গে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে গঠনমূলক আলোচনা ওমতবিনিময়ের আহ্বান জানান তিনি।

প্রশাসন, আইন এবং বিচার বিভাগীয় কাজকর্মের মধ ্যে ভারসাম্য রক্ষার ওপর বিশেষগুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে শীর্ষ আদালতের কয়েকটি রায়ের কথাও উল্লেখকরেন তিনি।   

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Move from endless war to end of war': PM Modi to Russian President Putin

Media Coverage

Move from endless war to end of war': PM Modi to Russian President Putin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates the nation on achieving 7.8% GDP growth; highlights surging economic confidence
September 01, 2026

Prime Minister Shri Narendra Modi today congratulated the nation on achieving a Gross Domestic Product (GDP) growth rate of 7.8% in the first quarter of the financial year. Sharing a video message, the Prime Minister highlighted the strong economic numbers, emphasizing that these figures reflect a surging economic confidence.

In a post on X, the Prime Minister shared:

"7.8% growth.

Strong numbers.

Even stronger confidence."