সমগ্র বিশ্বকে পরিস্কার-পরিচ্ছন্ন করে তুলতে চারিটি ‘পি’ অপরিহার্য - পলিটিক্যাল লিডারশিপ বা রাজনৈতিক নেতৃত্বদান, পাবলিক ফান্ডিং বা সার্বজনীন তহবিল, পার্টনারশিপ বা অংশীদারিত্ব এবং পিপলস্ পার্টিসিপেশন বা জনসাধারণের অংশগ্রহণ: প্রধানমন্ত্রী মোদী
স্বাধীনতার আন্দোলনের সময়ে গান্ধীজি একবার বলেছিলেন যে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, স্বচ্ছতা এবং স্বাধীনতার মধ্যে কোনটা আগে বেছে নিতে চাই, তা হলে আমি স্বচ্ছতাকেই অগ্রাধিকার দেব, বললেন প্রধানমন্ত্রী মোদী
মহাত্মা গান্ধীর অনুপ্রেরণাতেই স্বচ্ছ ভারত অভিযান এগিয়ে চলেছে। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রানিত হয়েই ভারতীয়রা স্বচ্ছ ভারত অভিযানকে বিশ্বের বৃহত্তম জন আন্দোলনে পরিণত করেছেন: প্রধানমন্ত্রী মোদী
আমি অত্যন্ত গর্বিত যে, ১২৫ কোটি ভারতবাসী গান্ধীজির ভাবনা ও আদর্শ অনুসরণ করে চলেছে, এবং স্বচ্ছ ভারত অভিযান সারা পৃথিবীতে একটি সাফল্যের কাহিনি হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা অভিযানে এতগুলি দেশের প্রতিনিধির একত্রিত হওয়া এবং এই বিষয়ে পারস্পরিক দীর্ঘ আলাপ-আলোচনা একটি অভূতপূর্ব ঘটনা: প্রধানমন্ত্রী মোদী #Gandhi150

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (২রা অক্টোবর) নতুন দিল্লীতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পরিচ্ছন্নতা সম্মেলনে ভাষন দেন। চারদিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পরিচ্ছন্নতা বিষয়ক মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দও যোগ দিয়েছেন। সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত একটি ডিজিটাল প্রদর্শনী প্রধানমন্ত্রী ঘুরে দেখেন।

তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব শ্রী অ্যান্টোনিও গুটারেস। সম্মেলন মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিরা মহাত্মা গান্ধীকে নিয়ে একটি স্মারক ডাক টিকিট এবং গান্ধীর সবচেয়ে প্রিয় ভজন সংকীর্তন- ‘বৈষ্ণব জন তো’ ভিত্তিক একটি সিডির আনুষ্ঠানিক প্রকাশ করেন। এই উপলক্ষে স্বচ্ছ ভারত পুরস্কারও প্রদান করা হয়।

 

 

 

প্রধানমন্ত্রী তাঁর ভাষনে মহাত্মা গান্ধী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর যে গুরুত্ব দিয়েছিলেন, তার উল্লেখ করেন। ১৯৪৫-এ প্রকাশিত মহাত্মা গান্ধীর ‘গঠনমূলক কর্মসূচি’র কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই কর্মসূচিতে গ্রামীণ স্বচ্ছতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছিল।

তিনি আরও বলেন, যদি নোংরা পরিবেশকে পরিস্কার-পরিচ্ছন্ন করা না হয়, তাহলে এমন পরিস্হিতির সৃষ্টি হয় যখন সকলেই ঐ পরিস্হিতির বাস্তবতাকেই মেনে নিতে বাধ্য হয়। কিন্তু, এর পরিবর্তে যখন একজন ব্যক্তি তার আশপাশের এলাকার নোংরা পরিস্কারের কাজ শুরু করেন, তখন অন্যরা এই ধরনের কাজে আরও উজ্জীবিত হন এবং যাবতীয় প্রতিকূল পরিস্হিতিকে জয় করে এ কাজে এগিয়ে যেতে থাকেন।

প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর অনুপ্রেরণাতেই স্বচ্ছ ভারত অভিযান এগিয়ে চলেছে। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রানিত হয়েই ভারতীয়রা স্বচ্ছ ভারত অভিযানকে বিশ্বের বৃহত্তম জন আন্দোলনে পরিণত করেছেন। তিনি আরও জানান, গ্রামীণ পরিস্কার-পরিচ্ছন্নতার পরিধি ২০১৪-র ৩৮ শতাংশ থেকে বেড়ে এখন ৯৪ শতাংশে পৌঁছেছে। ৫ লক্ষের বেশি গ্রাম এখন উন্মুক্ত স্হানে শৌচকর্মমুক্ত হয়ে উঠেছে। 

স্বচ্ছ ভারত অভিযানের দরুন সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তনে তিনি সন্তোষ প্রকাশ করেন। সুস্হায়ী উন্নয়নের উদ্দেশ্যগুলি পূরণের লক্ষে ভারত সঠিক দিশায় এগিয়ে চলেছে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। সমগ্র বিশ্বকে পরিস্কার-পরিচ্ছন্ন করে তুলতে প্রধানমন্ত্রী চারিটি ‘পি’এর কথা উল্লেখ করেন। এগুলি হল- পলিটিক্যাল লিডারশিপ বা রাজনৈতিক নেতৃত্বদান, পাবলিক ফান্ডিং বা সার্বজনীন তহবিল, পার্টনারশিপ বা অংশীদারিত্ব এবং পিপলস্ পার্টিসিপেশন বা জনসাধারণের অংশগ্রহণ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt

Media Coverage

'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 8 জুলাই 2026
July 08, 2026

1,000 Years of Heritage, One Future of Partnership: PM Modi Strengthens India-Indonesia Bonds in Jakarta