PM Modi takes part in third International Day of Yoga

আজআন্তর্জাতিক যোগ দিবস, ২০১৭। এই দিনটিতে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ-য় যোগ প্রদর্শনেরঅনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ।

এই উপলক্ষেহাজার হাজার মানুষ আজ সমবেত হন শহরের রমাবাঈ আম্বেদকর ময়দানে। অবিশ্রান্ত বর্ষণউপেক্ষা করেও তাঁরা এদিন ছুটে আসেন যোগচর্চার আকর্ষণে।

 

উৎসাহীজনতার উদ্দেশে ভাষণদানকালে সারা দেশে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরঅভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু মানুষের জীবনে যোগ হয়ে উঠেছে একবিশেষ অঙ্গ। এমনকি ভারতের বাইরেও এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর এইভাবেই, যোগচর্চাতথা যোগাভ্যাস সমগ্র বিশ্বকে যুক্ত করেছে ভারতের সঙ্গে।

শ্রী মোদীবলেন, গত তিন বছরে বেশ কিছু যোগচর্চার প্রতিষ্ঠান গড়ে উঠেছে সারা দেশে। এই ঘটনায়তিনি বিশেষভাবে আনন্দিত। এর পাশাপাশি, যোগ শিক্ষকদের চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধিপেয়ে চলেছে। শুধুমাত্র শারীরিক দিক থেকে সক্ষম থাকাই যথেষ্ট নয়। শরীর ও মনের দিকথেকে ভালো থাকাও সমান গুরুত্বপূর্ণ। যোগচর্চা তথা যোগাভ্যাস যে ভালো থাকার একবিশেষ উপায় সে কথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

প্রত্যেকদেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে শ্রী মোদী বলেন যে যোগ হল স্বাস্থ্যের আশ্বাস।এটির চর্চা, অভ্যাস বা অনুশীলনের জন্য খুব বেশি অর্থ ব্যয় করতে হয় না। তাই,প্রত্যেকেরই উচিৎ যোগকে তাঁদের জীবনযাপনের একটি অঙ্গ হিসেবে গ্রহণ করা।

এর আগে,প্রধানমন্ত্রী শ্রী মোদীকে লক্ষ্ণৌ-এ স্বাগত জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথ বলেন যে যোগ হল আমাদের ঐতিহ্যেরই এক অঙ্গ বিশেষ যা, আমাদের মধ্যেঐক্য ও সংহতির প্রসার ঘটায়।

 

 

 

 

 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
7 hyper local foods that PM Modi made popular via speeches, social media and Mann ki Baat

Media Coverage

7 hyper local foods that PM Modi made popular via speeches, social media and Mann ki Baat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 মার্চ 2026
March 09, 2026

Transformative India: From Record Pharma & Auto Growth to Lakhpati Didis and Viksit Bharat Under the Leadership of PM Modi