বিশিষ্ট গুজরাতি লেখক ও সাংবাদিক শ্রী ভগবতীকুমার শর্মার প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, "বিশিষ্ট গুজরাতি লেখক ও সাংবাদিক শ্রী ভগবতীকুমার শর্মার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। শিক্ষাপ্রতিষ্ঠান, সাহিত্য ও শিক্ষার প্রতি তাঁর আবেগ অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। তাঁর কর্মময় জীবন মানুষের কাছে আকর্ষণ যুগিয়ে যাবে। তাঁর পরিবার ও শুভার্থীদের প্রতি আমি সমবেদনা জানাই।”
Anguished by the demise of Shri Bhagwatikumar Sharma Ji, a noted Gujarati author and journalist. His passion towards academics, literature and learning were extremely noteworthy. His works will continue to be widely read and admired. Condolences to his family and well wishers.
— Narendra Modi (@narendramodi) September 5, 2018


