Yoga is India's timeless gift to humanity! Uniting mind, body and spirit, it inspires a healthier, more harmonious world: PM
Ahmedabad is a UNESCO World Heritage City, and hosting this event in this historic city of India is a matter of pride for the entire country: PM
The World Yogasana Championship before World Yoga Day has brought with it a double dose of health and wellness: PM
The World Yogasana Championship will give Yogasana new recognition as a competitive sport, paving the way for its inclusion in the Olympics and other multi-sport events: PM

নমস্কার!

আজ, আমেদাবাদের মাটিতে বিশ্ব ক্রীড়া পরম্পরার এক নতুন অধ্যায় সংযোজিত হল। প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা হল। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃত আমেদাবাদ এই অনুষ্ঠানের আয়োজক। তা সারা দেশের কাছে  গর্বের। আর কয়েকদিন পর ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হবে। ওই দিন যোগ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেশ জুড়ে আয়োজিত হবে। এবার মূল অনুষ্ঠান কেন্দ্র আর এক ঐতিহাসিক শহর কলকাতা। ফলে, বিশ্ব যোগ দিবসের পূর্বে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন সুস্বাস্থ্যের লক্ষ্যে এক যৌথ প্রাপ্তি। 

বন্ধুগণ,

প্রায় এক দশক আগে রাষ্ট্রসংঘে ভারত আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিল। আমাদের লক্ষ্য ছিল স্বাস্থ্য ও সার্বিক মানবতার এই প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা। সে সময় ভারতের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন ১৯০ টি দেশ। আজ সহস্রাধিক মানুষ তাদের প্রাত্যহিক জীবনে যোগকে অনুসঙ্গ করেছেন, তা প্রত্যক্ষ করাও এক আনন্দায়ক অভিজ্ঞতা। ধ্যান এবং প্রাণায়ম তাদের জীবন শৈলীর অভিন্ন অঙ্গ হয়ে উঠেছে।

কিন্তু বন্ধুগণ,

প্রত্যেকটি জীবন্ত ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে নতুন পর্বে প্রবেশ করে। যোগাসনের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ এক নব অধ্যায়ের সূচনা করল। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে যোগাসন প্রতিযোগিতামূলক ক্রীড়ার স্বীকৃতি লাভ করবে। আমার স্থির বিশ্বাস, ভবিষ্যতে যোগাসন আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে- তা সে অলিম্পিক বা বহুবিধ ক্রীড়া প্রতিযোগিতায় - নিজের জায়গাকে সুরক্ষিত করবে। একনিষ্ঠ প্রয়াসে সদর্থক ফলাফল সম্ভব। আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন প্রতিযোগিতা এই যাত্রা পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

বন্ধুগণ,

যোগাসনের আরও একটি দিক রয়েছে। আমরা জানি প্রত্যেকটি বৃহৎ ক্রীড়ার সঙ্গেই এক সামগ্রিক পরিমণ্ডল যুক্ত হয়। এতে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যোগাসনের প্রসারের সঙ্গে সঙ্গে নতুন সম্ভাবনা বিকশিত হবে। ক্রীড়াবিদদের জন্য কাজের সুযোগ প্রসারিত হবে। সেইসঙ্গে প্রশিক্ষক, ক্রীড়াবিজ্ঞানী, গবেষক এবং ইভেন্ট ম্যানেজারদেরও সুযোগ বাড়বে। 

বন্ধুগণ,


ইতিপূর্বে আমি বলেছি, সারা বিশ্ব যখন আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি নিচ্ছে, সেই সময় এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের বিষয় হল প্রবীণদের সুস্বাস্থ্যের লক্ষ্যে যোগ। এখন, মানুষ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে সুস্থ থাকতে চাইছেন। যোগ এক্ষেত্রে অত্যন্ত উপযোগী। যোগ আমাদের নানান রোগ থেকে মুক্ত করে। তার থেকেও গুরুত্বপূর্ণ,  নূন্যতম খরচে স্বাস্থ্যকর জীবন শৈলীর জন্য এটিই প্রকৃষ্ট পন্থা। ফলে, এই মন্ত্রটি স্মরণে রাখবেন যে, প্রাত্যহিক যোগ সমস্ত রকম রোগকে দূর করবে। 

বন্ধুগণ,

এই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক ‘যোগ ৩৬৫’ অভিযানের সূচনা করেছে। আমি এই বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সমস্ত ক্রীড়াবিদদের আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ দেশে এই বার্তা পৌঁছে দিন। আপনারা আপনাদের দেশের ‘যোগ ৩৬৫’ দূত হয়ে উঠতে পারেন। যোগের প্রতি আপনাদের বিশ্বাস ও অভিজ্ঞতা সমগ্র বিশ্বকে এই বার্তার সঙ্গে যুক্ত করবে।

বন্ধুগণ,
প্রতিযোগিতায় কে জিতলেন, সেটি বড় কথা নয়। এই ঐতিহাসিক অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে আপনারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। আপনাদের প্রতিভা এবং শৃঙ্খলা বিশ্ব জুড়ে যুবকদের অনুপ্রাণিত করবে। এই শুভেচ্ছা জানিয়ে অংশগ্রহনকারী সকলকে এবং বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজকদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।

আমি এখন আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের ২০২৬-এর শুভারম্ভ ঘোষণা করছি।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 জুলাই 2026
July 20, 2026

Yuva to Global Stage: How PM Modi’s Policies Are Turning India’s Youth, Farms & Factories into Growth Engines