এই উদ্যোগগুলি ভ্রমণের সুবিধা উন্নত করবে, লজিস্টিক খরচ কমাবে, তেল আমদানি কমাবে এবং কার্বন নির্গমন কমাতে অবদান রাখবে, যা টেকসই এবং দক্ষ রেল কার্যক্রমকে সমর্থন করবে
এজন্য খরচ ধরা হয়েছে মোট ৬,৪০৫ কোটি টাকা
নির্মাণের সময় ১০৮ লক্ষ মানব-দিবসের মাধ্যমে সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে

নয়াদিল্লি, ১১ জুন, ২০২৫, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি রেল মন্ত্রকের দুটি প্রকল্প অনুমোদন করেছে, যার জন্য মোট ব্যয় হবে ৬,৪০৫ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে:
১. কোডারমা – বরকাকানা ডাবলিং (১৩৩ কিলোমিটার) – প্রকল্প৷ এই অংশটি ঝাড়খণ্ডের একটি প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চলের মধ্য দিয়ে যাবে। তদুপরি, এটি পাটনা এবং রাঁচির মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং আরও দক্ষ একটি রেল যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠবে৷
২. বল্লারি – চিকজাজুর ডাবলিং (১৮৫ কিলোমিটার) – প্রকল্প৷ এই লাইনটি কর্ণাটকের বল্লারি এবং চিত্রদুর্গ জেলা এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার সঙ্গে সংযুক্ত হবে৷

এই বর্ধিত লাইন ক্ষমতার ফলে রেলের গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যার ফলে ভারতীয় রেলের কর্মদক্ষতা এবং পরিষেবার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। এই মাল্টি-ট্র্যাকিং প্রস্তাবগুলি রেলের কার্যক্রমকে সহজতর করবে এবং যানজট কমাবে। প্রকল্পগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, যা এই অঞ্চলের জনগণকে "আত্মনির্ভর" করে তুলবে এবং কর্মসংস্থান/স্ব-কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করবে৷

প্রকল্পগুলি প্রধানমন্ত্রী-গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের একটি অংশ৷ এটি মাল্টি-মডেল সংযোগের জন্য সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সম্ভব হচ্ছে এবং যাত্রী এবং পণ্য পরিষেবার জন্য নির্বিঘ্ন সংযোগ প্রদান করবে।

ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাতটি জেলা জুড়ে এই দুটি প্রকল্প ভারতীয় রেলের বিদ্যমান নেটওয়ার্ককে প্রায় ৩১৮ কিলোমিটার বৃদ্ধি করবে।

অনুমোদিত মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি প্রায় ২৮.১৯ লক্ষ জনসংখ্যার ১,৪০৮টি গ্রামের সাথে সংযোগ বৃদ্ধি করবে।

কয়লা, লৌহ আকরিক, ইস্পাত, সিমেন্ট, সার, কৃষি পণ্য এবং পেট্রোলিয়াম ইত্যাদি পণ্য পরিবহনের জন্য দুটি রেল লাইন একটি অপরিহার্য রুট হয়ে উঠেছে। রেলের ক্ষমতা বৃদ্ধি হলে ৪৯ এমটিপিএ (প্রতি বছর মিলিয়ন টন) অতিরিক্ত পণ্য পরিবহন করা সম্ভব হবে। বলাবাহুল্য যে, রেলওয়ে একটি পরিবেশবান্ধব এবং শক্তি-সাশ্রয়ী পরিবহন পদ্ধতি হওয়ায় এই দুটি প্রকল্প দেশের সরবরাহ ব্যয় হ্রাস করতে, তেল আমদানি (৫২ কোটি লিটার) হ্রাস করতে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন (২৬৪ কোটি কেজি) হ্রাস করতে সহায়তা করবে যা ১১ কোটি গাছ লাগানোর সমতুল্য।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op

Media Coverage

Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Rosh Hashanah to PM Netanyahu, people of Israel and Jewish communities worldwide
September 12, 2026

The Prime Minister, Shri Narendra Modi has extended greetings on the occasion of Rosh Hashanah to Prime Minister of Israel, Benjamin Netanyahu, the people of Israel and Jewish communities across the globe.

The Prime Minister wished that the new year be filled with peace, hope, good health and continued progress for all.

In a post on X, Shri Modi wrote;

“‎Shana Tova!

‎Wishing a very happy Rosh Hashanah to Prime Minister Netanyahu, the people of Israel and Jewish communities across the globe.

‎May the new year be filled with peace, hope, good health and continued progress for all.

‎שנה טובה!

 

‎ מאחל שנה טובה ושמחה לראש הממשלה נתניהו, לעם ישראל ולקהילות היהודיות ברחבי העולם.

 

‎ מי ייתן והשנה החדשה תביא עמה שלום, תקווה, בריאות טובה וקדמה לכולם.


‎ ⁦‪@netanyahu‬⁩”