Mission aims at making India self reliant in seven years in oilseeds’ production
Mission will introduce SATHI Portal enabling States to coordinate with stakeholders for timely availability of quality seeds

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভোজ্য তেল - তৈলবীজ জাতীয় মিশন (এনএমইও – অয়েলসীডস্‌)-এ অনুমোদন দেওয়া হয়েছে। দেশে তৈলবীজের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ পর্যন্ত সাত বছরেরও বেশি সময় ধরে এই মিশন রূপায়িত করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ১০৩ কোটি টাকা। 

এই মিশনের লক্ষ্য হ’ল, তৈল বীজের উৎপাদন ৩৯ মিলিয়ন টন (২০২২-২৩) থেকে বাড়িয়ে ২০৩০-৩১ সালের মধ্যে ৬৯.৭ মিলিয়ন টনে নিয়ে যাওয়া। সেইসঙ্গে, ভোজ্য তেলের উৎপাদনও ২০৩০-৩১ সালের মধ্যে ২৫.৪৫ মিলিয়ন টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা আমাদের চাহিদার প্রায় ৭২ শতাংশ মেটাতে সক্ষম হবে। 

বীজ উৎপাদনের পরিকাঠামোর উন্নতি ঘটাতে ৬৫টি নতুন বীজ হাব এবং ৫০টি বীজ মজুতের ইউনিট গড়ে তোলা হবে। এই মিশনের মাধ্যমে অতিরিক্ত ৪০ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

বর্তমানে ভোজ্য তেলে দেশ আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশের চাহিদার প্রায় ৫৭ শতাংশই আমদানির উপর নির্ভরশীল। কৃষকদের আয় বৃদ্ধি করতে ভোজ্য তেলের বীজের ন্যূনতম সহায়ক মূল্যও বাড়ানো হয়েছে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership