Bodo Agreement inspired by the mantra of 'Sabka Saath, Sabka Vikas & Sabka Vishwas' and spirit of 'Ek Bharat-Shresth Bharat' : PM
Development of Bodo areas foremost priority of Government; Work has begun on Rs. 1500 crore development package: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামে শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে বোড়ো চুক্তিকে এক ঐতিহাসিক অধ্যায় হিসাবে বর্ণনা করেছেন। বোড়ো চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিসওয়াস’ এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ – এর মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আজ ভারত যেমন পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছে, তেমনই আসাম শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করছে। অর্ধ শতাব্দী অপেক্ষার পর বোড়ো জনগণের সঙ্গে এই চুক্তি এক নতুন যুগের সূচনা করেছে। এই চুক্তি আসামের একতাকে সুদৃঢ় করবে, উন্নয়ন নিয়ে আসবে এবং এক উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করবে।

বোড়ো সংগঠনগুলির সঙ্গে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর আমাদের সরকারের সর্বাধিক অগ্রাধিকার হ’ল বোড়ো অঞ্চলের সার্বিক উন্নয়ন। ১ হাজার ৫০০ কোটি টাকার এক সুসংবদ্ধ প্যাকেজের মাধ্যমে উন্নয়ন প্রচেষ্টা শুরু হয়েছে। আমাদের বিশেষ নজর থাকবে বোড়ো জনজাতির মানুষের জীবনযাপনের মানোন্নয়নের ওপর যাতে তাঁরা সরকারি কর্মসূচিগুলির পূর্ণ সুফল পান।

শান্তির লক্ষ্যে আমাদের সঙ্গে বোড়ো জনজাতির মানুষের হাত মেলানো সুস্পষ্টভাবে এই বার্তাই দেয় যে, আমরা যখন হিংসার পথ পরিহার করে, গণতন্ত্র তথা সংবিধানের ওপর আস্থা রাখবো, তখন সবরকম সমস্যার সমাধান সম্ভব। আমি বোড়ো জনজাতির বন্ধুদের মূলস্রোতে ফিরে আসার জন্য স্বাগত জানাই। বোড়ো অঞ্চলের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

আজ পূজ্য বাপুর পুণ্যতিথিতে পাঁচ দশক পুরনো বোড়ো সমস্যার সমাধানসূত্র মিলেছে। বোড়ো গোষ্ঠী এবং সরকারের মধ্যে এই চুক্তি আসামের একতা ও অখন্ডতা আরও সুদৃঢ় করবে। হিংসার পথ পরিহার করে এবং গণতন্ত্র তথা সংবিধানের প্রতি আস্থা বজায় রাখার জন্য বোড়ো বন্ধুদের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।

আসাম ও দেশের হিংসা কবলিত অন্যান্য এলাকার জন্য বোড়ো বন্ধুদের সঙ্গে এই চুক্তি এক স্পষ্ট বার্তা দেয়। দেশের উন্নয়ন তখনই গতি পায়, যখন হিংসা ও ভয়মুক্ত এক পরিবেশ গড়ে ওঠে। আমি অত্যন্ত আনন্দিত যে, আমার বোড়ো বন্ধুদের যাবতীয় প্রাণশক্তি আসামের উন্নয়নকে আরও সুদৃঢ় করবে।

আসামের অন্যান্য সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষিত রেখেই বোড়ো বন্ধুদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা সকলের জয়, এটা মানবতার জয়। ‘সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিসওয়াস’ এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ – এর মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে”।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's IT industry to hit $315 billion in FY26 as AI revenues reach $10-12 billion: Nasscom

Media Coverage

India's IT industry to hit $315 billion in FY26 as AI revenues reach $10-12 billion: Nasscom
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
প্রধানমন্ত্রী সোমনাথ সফরের কিছু ঝলক শেয়ার করেছেন
January 10, 2026

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটের সোমনাথ সফরের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

এক্স-হ্যান্ডেলে একটি স্বতন্ত্র পোস্টে শ্রী মোদি লিখেছেন:

“আমাদের সভ্যতার সাহসের এক গর্বিত প্রতীক সোমনাথে এসে নিজেকে ধন্য মনে করছি।

এই সফরটি #সোমনাথস্বাভিমানপর্ব চলাকালীন হচ্ছে, যখন ১০২৬ সালে সোমনাথ মন্দিরের উপর প্রথম আক্রমণের হাজার বছর পূর্তি উপলক্ষে সমগ্র জাতি একত্রিত হয়েছে।

উষ্ণ অভ্যর্থনার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ।”

“জয় সোমনাথ!

 

“Jai Somnath!

Today’s welcome was very special.”

 

“In Somnath this evening, chaired a meeting of the Shree Somnath Trust. We reviewed various aspects relating to infrastructure upgradations in the temple complex and ways to make the pilgrimage to Somnath even more memorable.” 

 

আজকের অভ্যর্থনাটি ছিল খুবই বিশেষ।”

“আজ সন্ধ্যায় সোমনাথে শ্রী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকে সভাপতিত্ব করেছি। আমরা মন্দির চত্বরের পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক এবং সোমনাথ তীর্থযাত্রাকে আরও স্মরণীয় করে তোলার উপায় নিয়ে পর্যালোচনা করেছি।”

"ওঁ আমাদের বেদ, শাস্ত্র, পুরাণ, উপনিষদ এবং বেদান্তের সারমর্ম।

ওঁ আমাদের ধ্যানের মূল এবং যোগের ভিত্তি।

ওঁ আমাদের সাধনার লক্ষ্য।

ওঁ হল শব্দব্রহ্মের প্রতিনিধিত্ব করে এমন শব্দ।

আমাদের মন্ত্রগুলি ওঁ দিয়ে শুরু এবং শেষ হয়।

আজ, সোমনাথ স্বাভিমান উৎসবের সময়, আমরা সম্মিলিতভাবে ১০০০ সেকেন্ডের জন্য ওঁকার নাদ জপ করার সৌভাগ্য অর্জন করেছি। এর শক্তি স্পন্দিত হচ্ছে এবং আমার অন্তরে আনন্দ আনছে।

ওঁ তৎ সৎ!!"

 

"সোমনাথ স্বাভিমান পর্বের শুভ উপলক্ষে, সোমনাথ মন্দির পরিসরে অত্যন্ত সুন্দর ও দৈবী আবহ গড়ে তোলা একটি ড্রোন শো দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই অসাধারণ শোতে আমাদের প্রাচীন বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির মিশ্রণ সকলকে মুগ্ধ করেছে। সোমনাথের পবিত্র ভূমি থেকে নির্গত এই আলোকরশ্মি সমগ্র বিশ্বকে ভারতের সাংস্কৃতিক শক্তির বার্তা পৌঁছে দিচ্ছে।"