বিগত ১১ বছর ধরে আমাদের সরকারের প্রতিটি পদক্ষেপ সুশাসন, এবং গরীব কল্যাণে নিয়োজিত: প্রধানমন্ত্রী
সর্বাত্মক উন্নয়নের লক্ষ্যে আমাদের সরকারের প্রয়াসসমূহে রূপান্তরমূলক ফল পাওয়া গেছে এবং তা গরীব এবং প্রান্তিক মানুষদের কল্যাণসাধন ঘটিয়েছে: প্রধানমন্ত্রী

দেশে রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার ১১ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গরীব কল্যাণে এনডিএ সরকারের অবিচল সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দারিদ্র্য সীমার উপরে ২৫ কোটি মানুষকে তুলে আনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। সংবেদনশীল সরকার জনসাধারণের ক্ষমতায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছে। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “এক সংবেদনশীল সরকার গরীব কল্যাণে নিয়োজিত! 
বিগত এক দশকে এনডিএ সরকার দারিদ্র্যের বেড়াজাল থেকে বহু মানুষকে মুক্ত করতে অগ্রগামী ভূমিকা নিয়েছে। সাধারণ মানুষের ক্ষমতায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার উপর জোর দিয়েছে। আমাদের প্রধান প্রধান প্রকল্পগুলি গরীব মানুষের জীবনে রূপান্তর ঘটিয়েছে। পিএম আবাস যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, জন ধন যোজনা এবং আয়ুষ্মান ভারত, আবাসনের সুযোগ, পরিচ্ছন্ন জ্বালানী, ব্যাঙ্কিং ও স্বাস্থ্য পরিষেবার প্রসার ঘটিয়েছে। ডিবিটি, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং গ্রামীণ পরিকাঠামোর মতো সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত সুবিধা দ্রুত পৌঁছে দেওয়াকে সুনিশ্চিত করেছে। 
২৫ কোটি মানুষ এই কারণেই দারিদ্র্যকে পরাভূত করতে পেরেছেন। সমস্ত নাগরিক মর্যাদার সঙ্গে যাতে জীবনধারণের সুবিধা লাভ করতে পারেন, তা সুনিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর ভারত গড়ে তুলতে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ। 
#11YearsOfGaribKalyan"
“বিগত ১১ বছর ধরে আমাদের সরকারের প্রতিটি পদক্ষেপ সুশাসন, এবং গরীব কল্যাণে নিয়োজিত। এই লক্ষ্য পূরণে আমাদের চিন্তাভাবনা কেবল অভূতপূর্ব নয়, ১৪০ কোটি দেশবাসীর জীবনধারণে তা স্বাচ্ছন্দ্য এনেছে। আমার দৃঢ় বিশ্বাস যে, দেশের অগ্রগতিতে এই সমস্ত প্রয়াসের ফলে বিকশিত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণ অবশ্যই সম্ভব হবে।
#11YearsOfGaribKalyan"
“সর্বাত্মক উন্নয়নের লক্ষ্যে আমাদের সরকারের প্রয়াসসমূহে রূপান্তরমূলক ফল পাওয়া গেছে এবং তা গরীব এবং প্রান্তিক মানুষদের কল্যাণসাধন ঘটিয়েছে।
#11YearsOfGaribKalyan"

 

 

"बीते 11 साल में हमारी सरकार का हर कदम सेवा, सुशासन और गरीब कल्याण को समर्पित रहा है। इस दौरान हमारी उपलब्धियां ना सिर्फ अभूतपूर्व हैं, बल्कि 140 करोड़ देशवासियों के जीवन को आसान बनाने वाली हैं। मुझे पूरा विश्वास है कि देश को आगे ले जाने के अपने इन प्रयासों के साथ हम विकसित और आत्मनिर्भर भारत के लक्ष्य को जरूर हासिल करेंगे।

11YearsOfGaribKalyan"

 

 

"Our Government’s efforts towards all round development have led to transformative outcomes and benefitted the poor and marginalised.

11YearsOfGaribKalyan"

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
HPV vaccination drive crosses 8 mn doses as India targets cervical cancer

Media Coverage

HPV vaccination drive crosses 8 mn doses as India targets cervical cancer
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 11 সেপ্টেম্বর 2026
September 11, 2026

Seva Pakhwada to Superpower Status: Why Citizens Are Hailing PM Modi’s Relentless Push