প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ নতুন দিল্লির ভারত মণ্ডপমে 'বীর বাল দিবস' উপলক্ষে আয়োজিত জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী জনসভায় ভাষণও দেবেন।

বীর বাল দিবস উপলক্ষে, ভারত সরকার সারা দেশে অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করছে। এর লক্ষ্য হল নাগরিকদের সাহেবজাদাদের অসাধারণ সাহস এবং সর্বোচ্চ ত্যাগ সম্পর্কে অবহিত করা। এছাড়া ভারতের ইতিহাসের তরুণ বীরদের অদম্য সাহস, ত্যাগ এবং বীরত্বকে সম্মান জানানো এবং স্মরণ করাও এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। এই কর্মসূচিতে গল্প বলার অধিবেশন, আবৃত্তি, পোস্টার তৈরি এবং প্রবন্ধ লেখার প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে। এগুলি বিদ্যালয়, শিশুর যত্ন নেওয়া এমন প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য শিক্ষামূলক প্ল্যাটফর্মের পাশাপাশি মাই গভ ও মাই ভারত পোর্টালে অনলাইন কর্মসূচির মাধ্যমে পরিচালিত হবে।

৯ জানুয়ারী ২০২২ তারিখে শ্রী গুরু গোবিন্দ সিংজি-র প্রকাশ পরব উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২৬ ডিসেম্বর দিনটি 'বীর বাল দিবস' হিসেবে পালিত হবে। শ্রী গুরু গোবিন্দ সিংজি-র পুত্র সাহেবজাদা বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজি-র আত্মত্যাগের স্মরণে এই দিনটি পালন করা হবে। তাদের অতুলনীয় আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার এর (পিএমআরবিপি) পুরস্কারপ্রাপ্তরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PUSA's IARI enters QS university ranking in agriculture, forestry category

Media Coverage

PUSA's IARI enters QS university ranking in agriculture, forestry category
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 মার্চ 2026
March 26, 2026

India’s Economy, Innovative Spirit and Global Standing Continue to Thrive with the Modi Government