চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
July 23rd, 08:22 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন। তিনি বলেছেন যে চন্দ্রশেখর আজাদের অসমসাহসিকতা এবং অটল দেশপ্রেম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গর্বের স্থান অধিকার করে আছে।লোকমান্য তিলকের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
July 23rd, 08:12 am
লোকমান্য তিলকের জন্মবার্ষিকীতে আজ এই দেশবরেণ্য নেতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা লোকমান্য তিলক জাতীয়তাবাদের প্রসারের পাশাপাশি মানুষের মধ্যে সেবা- পরায়ণতার প্রসারেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। সৌভ্রাতৃত্বের আদর্শে পথ চলে ভারতীয় সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতে লোকমান্য তিলক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।মহান বিপ্লবী মঙ্গল পান্ডে-র প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
July 19th, 10:55 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী মঙ্গল পান্ডে-র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, তাঁর সাহসী জীবন আজও প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে এবং তাঁর বীরত্বগাথা দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 06th, 06:47 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সহকর্মী অমিত ভাই শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত, পশ্চিমবঙ্গের কর্মচঞ্চল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রবীণ বিজেপি সদস্য এবং আমার মতো লক্ষ লক্ষ কর্মীর অনুপ্রেরণা শ্রী মাখনলাল জি, বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য, সম্মানীয় জনপ্রতিনিধিরা এবং অভ্যাগতবর্গ !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
July 06th, 06:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে এক সমাবেশে ভাষণ দেন। পূর্বনির্ধারিত সফরসূচির কারণে তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারার কথা উল্লেখ করে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে ভৌগোলিক দূরত্ব দূর করতে ডিজিটাল সংযোগের অসাধারণ শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন। শ্রী মোদি বলেন, “প্রযুক্তির সহায়তায় আমি এই ঐতিহাসিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি।”প্রধানমন্ত্রী শ্রী রাম বিলাস পাসোয়ানজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন
July 05th, 12:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামবিলাস পাসওয়ান জির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী মন্তব্য করেন, তিনি সমাজের বঞ্চিত ও দুর্বল অংশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জনসেবা ও জাতীয় সেবার প্রতি তাঁর নিষ্ঠার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
July 04th, 01:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক পরম্পরা এবং জাতীয় চেতনাকে বিশ্বমঞ্চে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অনন্য অবদান আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁর গভীর প্রজ্ঞা ও কালজয়ী আদর্শ দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে আজও এক দিশারী শক্তি হিসেবে কাজ করছে। শ্রী মোদী বলেন, ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে সম্মিলিত সংকল্প জাতি নিয়েছে, তাতে তাঁর আধ্যাত্মিক বার্তা সর্বদা অনুপ্রেরণা ও শক্তি জোগাবে।হুল দিবস উপলক্ষ্যে সাহসী যোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
June 30th, 06:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হুল দিবস উপলক্ষ্যে বিদেশী শাসকদের অবিচারের বিরুদ্ধে সিদো-কানহু, চাঁদ- ভৈরব এবং ফুলো-ঝানোর মত যে সাহসী যোদ্ধারা সংগ্রাম করেছেন, তাঁদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেছেন, আদিবাসী সমাজের গৌরব ও মান-সম্মান রক্ষা করার জন্য তাঁদের সংগ্রাম ও আত্মবলিদানের ঘটনা দেশবাসীর মধ্যে উৎসাহ -উদ্দীপনার সঞ্চার ঘটিয়েছিল।বীর সাভারকারের জয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী
May 28th, 09:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বীর সাভারকারকে স্মরণ করেছেন তাঁর জয়ন্তীতে এবং শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর সাহস, দেশপ্রেম এবং সমাজ সংস্কারের অবদানের প্রতি।গুজরাটের সোমনাথে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
May 11th, 03:55 pm
গুজরাটের সোমনাথে আজ সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সোমনাথ মন্দিরের পুনর্গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগ তুলে ধরেন তিনি। ভারতীয় সভ্যতার এই অনন্য নিদর্শনকে নতুনভাবে গড়ে তোলা সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সমগ্র দেশ সর্দার প্যাটেলের স্বপ্নকে বাস্তবায়িত করতে দায়বদ্ধ থাকবে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী
February 19th, 08:48 am
ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন দূরদর্শী নেতা, ব্যতিক্রমী প্রশাসক, কৌশলী চিন্তাবিদ এবং স্বরাজ্যের মুখ্য প্রবক্তার প্রতি।পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
February 11th, 10:19 am
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত নেতার মূল্যবোধে জারিত চিন্তাভাবনা ও নীতি দেশের প্রতিটি প্রজন্মের সঙ্গে আলোকবর্তিকা হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
January 30th, 10:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।ভারতরত্ন ডঃ এম.জি. রামচন্দ্রনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন
January 17th, 10:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতরত্ন ডঃ এম.জি. রামচন্দ্রন (এমজিআর)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।প্রধানমন্ত্রী রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন
January 03rd, 08:16 am
রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে স্মরণীয় এবং সাহস ও কৌশলগত দক্ষতার প্রতীক এই কিংবদন্তী রানীকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন।সাবিত্রীবাঈ ফুলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
January 03rd, 08:07 am
সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই অগ্রণী সমাজ সংস্কারককে স্মরণ করেছেন। তাঁর জীবন সেবা এবং শিক্ষার মাধ্যমে সমাজের রূপান্তরের জন্য নিবেদিত ছিল।নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদনে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
December 30th, 10:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০ ডিসেম্বর ১৯৪৩ সালে ঐতিহাসিক ঘটনার স্মরণে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করেছেন। এ’দিন নেতাজি পোর্টব্লেয়ারে অতুলনীয় বীরত্ব ও সাহসের সঙ্গে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন।অটল বিহারী বাজপেয়ীর প্রতি ‘সদৈব অটল’-এ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রদর্শন
December 25th, 11:21 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে আজ তাঁর স্মৃতি স্থল ‘সদৈব অটল’-এ গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
December 25th, 08:43 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন। দেশ গঠন ও সুশাসনে তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বলে প্রধানমন্ত্রী জানান।প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরী চরণ সিংকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
December 23rd, 09:39 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরী চরণ সিংকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।