ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 18th, 05:01 am
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।দ্রুত ভাবে কৃত্রিম মেধার নিরাপদ ও দক্ষ প্রয়োগ নিশ্চিত করার জন্য জি৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
June 17th, 09:20 pm
এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করার জন্য আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানাই। এতে কোনো সন্দেহ নেই যে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির উদ্ভাবিত অন্যতম বৈপ্লবিক প্রযুক্তি।এআই ইমপ্যাক্ট সামিটের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিবের সাক্ষাৎ
February 20th, 09:52 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এআই ইমপ্যাক্ট সামিট বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আয়োজিত শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিব (ইউএনএসজি) মিঃ আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এআইকে গণতন্ত্রীকরণ এবং এটিকে মানব-কেন্দ্রিক করার লক্ষ্যে এআই ইমপ্যাক্ট সামিট আয়োজনের জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল তৈরিতে রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রচেষ্টা এবং এআই-তে উন্নয়নশীল দেশগুলিকে তার সমর্থনের জন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এআই-এর জন্য মানভ (এমএএনএভি) ভিশন এবং উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে প্রযুক্তির ভূমিকা পুনর্ব্যক্ত করেছেন। উভয় নেতা সমসাময়িক বাস্তবতা প্রতিফলিত করে এমন একটি বহুমুখী বিশ্ব নিয়ে মতবিনিময় করেছেন। তারা রাষ্ট্রসংঘের, বিশেষ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ইউএনএসজি গুতেরেসকে তাঁর বাকি মেয়াদের জন্য শুভকামনা জানিয়েছেন