প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 19th, 05:15 pm
আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।নেদারল্যান্ডসের হেগ শহরে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 16th, 01:30 pm
এটা প্রমাণ করে যে পাসপোর্টের রঙ বদলাতে পারে, ঠিকানা বদলাতে পারে, টাইম জোন বদলাতে পারে, কিন্তু ভারতমাতার সন্তানেরা যেখানেই বাস করুক না কেন, এই উষ্ণতা, এই প্রাণবন্ততা, জীবন উদযাপনের এই চেতনা সর্বদা আমাদের সঙ্গে থাকে। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি যখন এখানে প্রবেশ করছিলাম, তখন পুরো মহারাষ্ট্র, এবং ছত্রপতি শিবাজি মহারাজ, এবং আমার প্রিয় রাজস্থান, এবং 'আ' ফর আসাম...নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
May 16th, 01:20 pm
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্য হেগ শহরে ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জনানো হয় সেখানে।নিরবচ্ছিন্ন সামুদ্রিক বিমা সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে ১২,৯৮০ কোটি টাকার সার্বভৌম গ্যারান্টিসহ ‘ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল’ (বিএমআই পুল) গঠনের প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার
April 18th, 03:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ একটি অভ্যন্তরীণ বিমা পুল বা তহবিল গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই পুলটির নাম দেওয়া হয়েছে ‘ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল’ (বিএমআই পুল)। নিরবচ্ছিন্ন সামুদ্রিক বিমা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই পুলটিকে ১২,৯৮০ কোটি টাকার একটি সার্বভৌম গ্যারান্টি প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক উৎস থেকে ভারতীয় বন্দরে পণ্য বহনকারী জাহাজগুলির ক্ষেত্রে এবং এর বিপরীতমুখী যাত্রার ক্ষেত্রেও ভারতীয় বাণিজ্য ক্ষেত্র এই বিমার সুবিধা পেতে থাকবে; এমনকি যখন জাহাজগুলি সংঘাতপূর্ণ বা অস্থিতিশীল সামুদ্রিক করিডোর দিয়ে যাতায়াত করে, তখনও এই সুবিধা অব্যাহত থাকবে।কংগ্রেস সর্বদা আসামের স্বার্থ ক্ষুণ্ণ করেছে: বিশ্বনাথে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী আসামের বিশ্বনাথে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন এবং দলটিকে ‘উন্নয়নবিরোধী’ ও ‘স্বাধীন ভারতের দুর্নীতির মূল’ হিসেবে আখ্যায়িত করেন। বিজেপি-এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার ফলে আসামের ঐতিহ্য ও পরিবেশ-প্রতিবেশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।সংসদে কংগ্রেসের ‘অন্যায্য’ সাম্প্রদায়িক সহিংসতা বিল আটকে দিয়েছে বিজেপি-এনডিএ: আসামের গোগামুখে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:30 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের ঘোষণার পর আসামে এটিই ছিল তাঁর প্রথম জনসভা। এই অনুষ্ঠানে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে প্রবল জনজোয়ারের ইঙ্গিত পাওয়া যায়।গোগামুখ এবং বিশ্বনাথে উচ্চ-উদ্দীপনাময় জনসভার মাধ্যমে আসাম নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:00 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখ ও বিশ্বনাথে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের তফসিল ঘোষণার পর আসামে তাঁর এটিই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এই সমাবেশগুলোতে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পক্ষে প্রবল জনসমর্থনের ইঙ্গিত বহন করে।কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 11th, 02:45 pm
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন
January 11th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।‘হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিট’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 06th, 08:14 pm
আমি এই শীর্ষ সম্মেলনের আয়োজকদের, আর যত বন্ধু এখানে তাঁদের ভাবনা-চিন্তার কথা তুলে ধরেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এইমাত্র শোভনা জি দুটো কথা বলেছেন, যা আমাকে আকৃষ্ট করেছে। প্রথমত, তিনি বলেছেন যে মোদী জি যখন গতবার এখানে এসেছিলেন, তখন এই পরামর্শ দিয়েছিলেন। এদেশে কোন মিডিয়া হাউসকে কোন কাজ করার উপদেশ দেওয়ার হিম্মত কারও হয় না; কিন্তু, আমি বলেছিলাম! আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় হল যে, শোভনা জি এবং তাঁর টিম অত্যন্ত আগ্রহের সঙ্গে তা পালন করেছেন। আর দেশের সামনে তা তুলে ধরেছেন। একটু আগেই আমি যে প্রদর্শনীটি দেখে এলাম, উপস্থিত সবাইকে আমি অনুরোধ জানাবো যে, আপনারা সবাই এই প্রদর্শনী দেখবেন। এই ফটোগ্রাফার বন্ধুগণ, একেকটি মুহূর্তকে এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন যে মুহূর্তগুলি অমর হয়ে উঠেছে। আর একটা কথা শোভনা জি বলেছেন, সে কথার আমি যতটা বুঝেছি; তিনি বলেছেন, যে আপনারা ভবিষ্যতেও... আপনি অন্য ভাবেও বলতে পারতেন যে, ভবিষ্যতে আপনারা দেশের সেবা করে যাবেন। কিন্তু কিন্তু হিন্দুস্তান টাইমস যখন একথা বলে যে আপনারা ভবিষ্যতেও এভাবে সেবা করে যাবেন, তখন এই সংকল্পের জন্যও আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন
December 06th, 08:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে তিনি ভারত ও বিদেশের অসংখ্য বিশিষ্ট অতিথির উপস্থিতি লক্ষ্য করেন এবং আয়োজক এবং তাদের মতামত ভাগ করে নেওয়া সকলকে শুভেচ্ছা জানান। শ্রী মোদী উল্লেখ করেন যে শোভনা জি দুটি বিষয় উল্লেখ করেছেন যা তিনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছেন। প্রথমটি ছিল তাঁর পূর্ববর্তী সফরের কথা উল্লেখ করে যখন তিনি একটি পরামর্শ দিয়েছিলেন, যা মিডিয়া হাউসগুলিতে খুব কমই মান্য করা হয়, কিন্তু তিনি তা করেছিলেন। তিনি আনন্দ প্রকাশ করেন যে শোভনা জি এবং তার দল উৎসাহের সাথে এটি বাস্তবায়ন করেছেন। তিনি উল্লেখ করেন যে তিনি যখন প্রদর্শনীটি পরিদর্শন করেন, তখন তিনি দেখেছেন যে আলোকচিত্রীরা এমনভাবে মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দী করেছেন যে সেগুলি অমর হয়ে গেছে। তিনি সকলকে এই প্রদর্শনী দেখার জন্য আহ্বান জানান। শ্রী মোদী শোভনা জি-এর বলা দ্বিতীয় বিষয়টির উপর মন্তব্য করে বলেন, এটিকে কেবল জাতির সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছা নয়, বরং হিন্দুস্তান টাইমস নিজেই বলেছে যে তাঁরা একইভাবে সেবা চালিয়ে যাবেন, সেজন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।জি-২০ শীর্ষ বৈঠকে দ্বিতীয় পর্বের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
November 22nd, 09:57 pm
প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বছরেও বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এর শিকার হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে মজবুত করা প্রয়োজন।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
November 22nd, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
September 21st, 06:09 pm
নবরাত্রি, শক্তিপুজোর উৎসব আগামীকাল শুরু হচ্ছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা! নবরাত্রির প্রথম দিন থেকে দেশ আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ও বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামীকাল, ২২ সেপ্টেম্বর, সূর্যোদয়ের সঙ্গে নবরাত্রির প্রথমদিনে নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার লাগু হবে। একদিক দিয়ে জিএসটি সাশ্রয় উৎসব দেশে শুরু হতে চলেছে আগামীকাল থেকে। জিএসটি সাশ্রয় উৎসব আপনাদের সাশ্রয় বৃদ্ধি করবে এবং আপনারা আরও যা কিনতে চান, তা কিনতে পারবেন সহজে। আমাদের দেশের দরিদ্র, মধ্যবিত্ত, নব্য-মধ্যবিত্ত শ্রেণী, যুবা, কৃষক, মহিলা, দোকানদার, ব্যবসায়ী, উদ্যোগপতি – প্রত্যেকে প্রভূত উপকৃত হবেন এই সাশ্রয় উৎসব থেকে। এর অর্থ, প্রত্যেকে এই উৎসবে মিষ্টিমুখ করতে পারবেন এবং দেশের প্রত্যেকটি পরিবার আশীর্বাদধন্য হবে। আমি দেশের কোটি কোটি পরিবারকে এই নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার এবং এই সাশ্রয় উৎসবের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই সংস্কার ভারতের গ্রোথ স্টোরিকে গতি দেবে, ব্যবসা করা সহজ হবে, বিনিয়োগ করা আরও আকর্ষণীয় হবে এবং প্রত্যেকটি রাজ্যকে উন্নয়নের দৌড়ে একইরকম সমানভাবে অংশীদার করে তুলবে।দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
September 21st, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন। নবরাত্রির সূচনা উপলক্ষে তিনি নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নবরাত্রির প্রথম দিনে আত্মনির্ভর ভারতের পথে দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। ২২ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে। এর মধ্য দিয়ে দেশের সাশ্রয় উৎসবের সূচনা হবে। তিনি বলেন, এই উৎসব সঞ্চয় বৃদ্ধি করবে এবং পছন্দের জিনিসপত্র কিনতে মানুষকে সহায়তা করবে। শ্রী মোদী বলেন, এই সাশ্রয় উৎসবের সুযোগ-সুবিধা গরিব, মধ্যবিত্ত শ্রেণী, নয়া মধ্যবিত্ত শ্রেণি, তরুণ, কৃষক, মহিলা, দোকানমালিক, ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের কাছে পৌঁছে যাবে। এই উৎসবের মরশুম প্রতিটি বাড়িতে খুশি এবং আনন্দ নিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।