পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 21st, 06:45 am

পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী প্রতাপরাও যাদব জি, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলকাতায় সমবেত সকল অংশগ্রহণকারী, ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে এই যোগব্যায়াম উৎসবে যোগ দেওয়া সকলে এবং আমার প্রিয় দেশবাসী - আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দিলেন

June 21st, 06:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দেন। শ্রী মোদী হাজার হাজার যোগব্যায়াম অনুশীলনকারীর সঙ্গে 'কমন যোগ প্রোটোকল' বা সাধারণ যোগ-অনুশীলন কর্মসূচিতে অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে, ২১শে জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের দীর্ঘতম দিন হিসেবে চিহ্নিত এবং এটি যোগের মাধ্যমে মানবতার অন্যতম বৃহত্তম সম্মিলিত উদযাপনের দিন হিসেবেও উঠে এসেছে।