৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 15th, 07:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
August 15th, 06:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।India celebrates 80th Independence Day
August 15th, 06:45 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.মাদকবিরোধী লড়াইয়ে যুবসমাজের পাশে সরকার দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে: প্রধানমন্ত্রী মোদী
August 02nd, 11:25 am
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেন। তিনি এই অভিযানের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে যুবসমাজকে মাদকের মারাত্মক অভিশাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করাই এর লক্ষ্য। যুবসমাজকে ভারতের ‘অমৃত প্রজন্ম’ হিসেবে অভিহিত করে তিনি মাদক অপব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং তাদের এই ফাঁদ থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, আজ যে সংকল্প নেওয়া হয়েছে, তা আগামী ১০০ সপ্তাহ ধরে অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’ চালু করেছেন
August 02nd, 11:00 am
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেন। তিনি এই অভিযানের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে যুবসমাজকে মাদকের মারাত্মক অভিশাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করাই এর লক্ষ্য। যুবসমাজকে ভারতের ‘অমৃত প্রজন্ম’ হিসেবে অভিহিত করে তিনি মাদক অপব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং তাদের এই ফাঁদ থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, আজ যে সংকল্প নেওয়া হয়েছে, তা আগামী ১০০ সপ্তাহ ধরে অব্যাহত থাকবে।চণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 17th, 02:08 pm
আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
July 17th, 01:45 pm
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে যোগ-এর ইতিবাচক প্রভাবের বিষয়টি উল্লেখ করা হয়েছে
June 22nd, 08:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে, বিশ্বজুড়ে যোগ-এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সুস্বাস্থ্যের বিষয়টি যেমন নিশ্চিত হচ্ছে, পাশাপাশি তাঁরা এর ফলে আত্মপ্রত্যয়ের সঙ্গে ইতিবাচক জীবনযাপনেও অনুপ্রাণিত হচ্ছেন।আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-কে একটি বিশ্বব্যাপী উদযাপনে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
June 21st, 10:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬'-কে একটি প্রকৃত বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সমগ্র বিশ্বের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।আন্তর্জাতিক যোগ দিবসে সেবা তীর্থে যোগাভ্যাস অনুষ্ঠিত হলো
June 21st, 03:51 pm
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আজ সেবা তীর্থে যোগাভ্যাস অনুষ্ঠান আয়োজিত হলো।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 06:45 am
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী প্রতাপরাও যাদব জি, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলকাতায় সমবেত সকল অংশগ্রহণকারী, ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে এই যোগব্যায়াম উৎসবে যোগ দেওয়া সকলে এবং আমার প্রিয় দেশবাসী - আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দিলেন
June 21st, 06:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দেন। শ্রী মোদী হাজার হাজার যোগব্যায়াম অনুশীলনকারীর সঙ্গে 'কমন যোগ প্রোটোকল' বা সাধারণ যোগ-অনুশীলন কর্মসূচিতে অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে, ২১শে জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের দীর্ঘতম দিন হিসেবে চিহ্নিত এবং এটি যোগের মাধ্যমে মানবতার অন্যতম বৃহত্তম সম্মিলিত উদযাপনের দিন হিসেবেও উঠে এসেছে।পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 05:13 pm
বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 15th, 11:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভার রাষ্ট্রপতি ভবনে স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে দেখা করেছেন।