প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।অলিম্পিক পদকজয়ী, বিশিষ্ট ক্রীড়াবিদ কর্ণম মল্লেশ্বরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
April 15th, 09:54 am
অলিম্পিক পদকজয়ী, বিশিষ্ট ক্রীড়াবিদ কর্ণম মল্লেশ্বরী গতকাল যমুনানগরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তরুণ খেলোয়াড়দের পরামর্শদানে তাঁর প্রয়াসের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।অবিশ্বাস্য ভক্তি! প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার জন্য ১৪ বছর ধরে খালি পায়ে হাঁটছেন হরিয়ানার এক ব্যক্তি
April 14th, 06:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যমুনানগরে এক জনসভায় হরিয়ানার কৈথল থেকে আসা শ্রী রামপাল কাশ্যপের সঙ্গে সাক্ষাৎ করেন। চৌদ্দ বছর আগে শ্রী কাশ্যপ প্রতিজ্ঞা করেছিলেন যে - নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ও তাঁর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তিনি জুতো পরবেন না।হরিয়ানার যমুনা নগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 14th, 12:00 pm
হরিয়ানার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নায়েব সিং সাইনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মনোহর লাল, শ্রী রাও ইন্দরজিৎ সিং এবং শ্রী কৃষণ পাল, হরিয়ানা সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কগণ এবং আমার ভাই ও বোনেরা। মোদীর তরফ থেকে হরিয়ানার ভাই ও বোনেদের শুভেচ্ছা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার যমুনা নগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন
April 14th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার যমুনা নগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হরিয়ানার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি মা সরস্বতীর উৎসস্থল, মন্ত্রদেবীর আবাস, পঞ্চমুখী হনুমানজির স্থল এবং আশীর্বাদধন্য কপালমোচন সাহিবের স্থান হরিয়ানার পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হরিয়ানা সংস্কৃতি, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গম’। তিনি বাবাসাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকল নাগরিককে তাঁর আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। তুলে ধরেছেন বাবাসাহেবের দর্শন এবং অনুপ্রেরণার কথা যা উন্নয়নের পথে ভারতের যাত্রায় দিক নির্দেশ করে চলেছে।আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল হরিয়ানা সফর করবেন
April 12th, 04:48 pm
আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল হরিয়ানা সফর করবেন। তিনি হিসার যাবেন এবং সকাল ১০:১৫ টায় হিসার থেকে অযোধ্যা পর্যন্ত বাণিজ্যিক বিমানের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি একটি জনসভায়ও ভাষণ দেবেন।