বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুরাটে 'এক পেড় মা কে নাম' অভিযানের আওতায় বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
June 05th, 10:11 pm
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সুরাটে 'এক পেঢ় মা কে নাম' অভিযানের আওতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বৃক্ষরোপণ করেন।দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
June 05th, 09:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। যারা পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছেন, শ্রী মোদী তাদের প্রশংসা করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।এক পেড় মা কে নাম উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিল্লির ভগবান মহাবীর বনস্থালী পার্কে চারাগাছ রোপণ প্রধানমন্ত্রীর
June 05th, 01:33 pm
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং এক পেড় মা কে নাম উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিল্লির ভগবান মহাবীর বনস্থালী পার্কে চারা গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।শহরে পরিবেশ-বান্ধব গতিশীলতা প্রসারে নতুন দিল্লিতে বৈদ্যুতিক বাসের যাত্রা সূচনা প্রধানমন্ত্রীর
June 05th, 12:46 pm
শহরে পরিবেশ-বান্ধব গতিশীলতা ও সুস্থায়ী উন্নয়নের প্রসারে দিল্লি সরকারের উদ্যোগে বৈদ্যুতিক বাসের যাত্রা সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লিতে বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ প্রধানমন্ত্রীর
June 05th, 11:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ করেছেন। ১৯৭১ সালে ভারত – পাক যুদ্ধে দেশাত্মবোধ এবং অসাধারণ সাহসের নমুনা প্রদর্শনকারী গুজরাটের কাচ্ছের মা ও বোনেরা তাঁকে এই চারা গাছটি উপহার দেন।পরিবেশ সংরক্ষণে জনসাধারণকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
June 05th, 09:07 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিবেশ সংরক্ষণে জনসাধারণকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তৃণমূল স্তরে বৃহত্তর সবুজায়ন এবং উন্নত পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন তিনি।বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্বে প্রধানমন্ত্রী
June 04th, 01:20 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেবেন। সকাল ১০:১৫ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
June 30th, 11:00 am
সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীজি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য
June 14th, 09:54 pm
প্রথমেই এই শীর্ষ সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী মেলোনিকে। তিনি যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমাদের আপ্যায়িত করেছেন তাতেও আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করছি। চ্যান্সেলর ওলাফ সোলজকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। জি-৭-এর এই শীর্ষ সম্মেলন শুধুমাত্র একটি বিশেষ নয়, একই সঙ্গে তা এক ঐতিহাসিক ঘটনাও বটে। জি-৭-এর এটি হল ৫০তম বর্ষ। এই গোষ্ঠীভুক্ত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।ইতালিতে আয়োজিত জি-৭ শীর্ষ বৈঠকে কৃত্রিম মেধাশক্তি, জ্বালানি, আফ্রিকা এবং ভূমধ্যসাগর অঞ্চল সম্পর্কে তাঁর সুচিন্তিত বক্তব্য পেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী
June 14th, 09:41 pm
ইতালির আপুলিয়ায় আয়োজিত জি-৭ শীর্ষ বৈঠকের আউটরিচ সেশনে কৃত্রিম মেধাশক্তি, জ্বালানি, আফ্রিকা এবং ভূমধ্যসাগর সম্পর্কে আজ তাঁর বক্তব্য পেশ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জি-৭ গোষ্ঠীর ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবকটি দেশকে অভিনন্দন জানান তিনি। শ্রী মোদী বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী পদে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার পরে পরেই এই শীর্ষ বৈঠকে যোগদানের সুযোগ তাঁকে বিশেষ আনন্দ এনে দিয়েছে। তিনি বলেন, প্রযুক্তিকে সফল করে তুলতে হলে মানব-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গী আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। ভারতের মত একটি বড় দেশে সরকারি কাজকর্ম কিভাবে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সফল হয়ে উঠেছে তার কিছু কিছু দৃষ্টান্ত এদিন তুলে ধরেন তিনি।প্রধানমন্ত্রী ‘মায়ের জন্য একটি গাছ’ প্রচারাভিযানের সূচনা করেছেন বিশ্ব পরিবেশ দিবসে দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে অশ্বত্থ গাছের চারা রোপণ করেছেন
June 05th, 02:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবসে ‘মায়ের জন্য একটি গাছ’ প্রচারাভিযানের সূচনা করেছেন। শ্রী মোদী দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি অশ্বত্থ গাছের চারা রোপণ করেছেন। আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে সকলকে অবদান রাখার অনুরোধ করেছেন।তিনি জানিয়েছেন, গত এক দশকে ভারত অসংখ্য সম্মিলিত প্রয়াস গ্রহণ করেছে, যার ফলে দেশে বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেছেন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে আমাদের এই প্রয়াস খুবই ভালো।একুশ শতকের ভারত জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার কাজে সুনির্দিষ্ট লক্ষ্যকে অনুসরণ করে এগিয়ে চলেছে: প্রধানমন্ত্রী মোদী
June 05th, 03:00 pm
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বের প্রতিটি দেশকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনটির স্মরণে আয়োজিত এক বৈঠকের ভিডিও মঞ্চে উপস্থিত থেকে তিনি সকলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
June 05th, 02:29 pm
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বের প্রতিটি দেশকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনটির স্মরণে আয়োজিত এক বৈঠকের ভিডিও মঞ্চে উপস্থিত থেকে তিনি সকলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।জার্মানীতে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ‘এক সঙ্গে শক্তিশালী: খাদ্য সুরক্ষা ও লিঙ্গ সমতার প্রসার’ শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য
June 27th, 11:59 pm
আমরা এমন এক সময় মিলিত হয়েছি, যখন সারা বিশ্ব জুড়ে এক উত্তেজনা বিরাজ করছে। ভারত সবসময়েই শান্তির পক্ষে। বর্তমান পরিস্থিতিতেও আমরা কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার পক্ষে মতপ্রকাশ করছি। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব শুধুমাত্র ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নেই। জ্বালানী ও খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির প্রভাব সব দেশের উপরই পড়ছে। উন্নয়নশীল দেশগুলি জ্বালানী ও নিরাপত্তা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন। সঙ্কটের এই সময়ে ভারত বহু দেশকে খাদ্যশস্য সরবরাহ করেছে। গত কয়েক মাসে আমরা আফগানিস্তানে প্রায় ৩৫ হাজার টন গম পাঠিয়েছি। এমনকি, প্রবল ভূমিকম্পের পর সেখানে ভারতই প্রথম ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। শ্রীলঙ্কাকে আমরা খাদ্য সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাহায্য করছি।Prime Minister’s remarks at the session on ‘Investing in a better Future: Climate, Energy, Health’ at G7 Summit in Germany
June 27th, 07:47 pm
At the session on ‘Investing in a better Future: Climate, Energy, Health’ during G7 Summit in Germany, PM Modi said, There is a misconception that poor countries and poor people cause more damage to the environment. But, India’s history of over thousands of years completely refutes this view.