ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 16th, 10:12 pm
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 16th, 10:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়া’তে জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন।নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।স্টার্টআপ ইন্ডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
January 16th, 01:30 pm
আমার মন্ত্রিসভার সহকর্মী শ্রী পীযূষ গোয়েল জি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টার্টআপ ইকোসিস্টেমের বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
January 12th, 06:45 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, সাংসদগণ, বিকশিত ভারত ইয়ং লিডার্স চ্যালেঞ্জ জয়ীরা, অন্যান্য বিশিষ্টজনেরা এবং দেশ-বিদেশ থেকে আসা আমার তরুণ বন্ধুরা, প্রত্যেকে এখানে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আপনারা দু’দিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আপনারা নিশ্চয়ই ক্লান্ত। যাই হোক, ২০১৪’তে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই, তখন আপনাদের অনেকেই কৈশোরের গণ্ডি পেরোননি। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলাম, তখন আপনাদের অনেকেই জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, যাই হই না কেন, আমি সর্বদা তরুণ প্রজন্মের উপর প্রভূত আস্থা রেখে এসেছি। আপনাদের সক্ষমতা এবং প্রতিভা থেকে আমি সর্বদা শক্তি সঞ্চয় করি।বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
January 12th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন, তখন আজকের নতুন নাগরিকদের অনেকের জন্মই হয়নি। ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, তখন তাদের অনেকেই শিশু ছিলো। এতটা সময় পেরিয়ে গেলেও তরুণতর প্রজন্মের প্রতি তাঁর আস্থা একইরকম অটল রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনাদের সক্ষমতা ও প্রতিভা থেকে আমি উৎসাহ পাই। আজ আপনারা সকলেই বিকশিত ভারতের লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছেন।’আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রীর বিবৃতি
November 23rd, 12:45 pm
প্রাণবন্ত এবং সৌন্দর্যে ভরা শহর জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের এই বৈঠকে যোগদান আমার আছে অত্যন্ত আনন্দের। আইবিএসএ শুধুমাত্র তিনটি দেশের একটি ফোরাম নয়, এটি হল তিনটি মহাদেশ, তিনটি প্রধান গণতান্ত্রিক শক্তি এবং তিনটি উল্লেখযোগ্য অর্থনীতির দেশকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর
November 23rd, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 09:30 pm
এক গৌরবময় গণতন্ত্র ও বন্ধুদেশের নির্বাচিত প্রতিনিধিরা, আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন
July 04th, 09:00 pm
টিএন্ডটি-র সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সদস্যদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানান। তিনি টিএন্ডটি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁকে তাঁদের দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদানের জন্য। ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ততা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে তিনি উল্লেখ করেন যে গণতন্ত্রের জননী হিসেবে ভারত এই অনুশীলনকে তার সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তিনি উল্লেখ করেন যে, এই পদ্ধতি ভারতের বৈচিত্র্যকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করেছে এবং সকল ধারণার সহাবস্থান আর সংসদীয় আলোচনা ও জনসাধারণের বিতর্ককে সমৃদ্ধ করেছে।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
June 24th, 11:30 am
ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
June 24th, 11:00 am
প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।প্রধানমন্ত্রী : বর্তমানে নারী শক্তি সক্রিয়ভাবে এক বিকশিত ভারত-এর সংকল্পে অংশ নিচ্ছে এবং নানা ক্ষেত্রে নজির রাখছে
June 08th, 11:14 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১১ বছরে মহিলাদের নেতৃত্বে উন্নয়নে সরকারের আলোকপাতের উল্লেখ করে এক উন্নত ভারতের লক্ষ্যে যাত্রাপথে মহিলাদের রূপান্তরকারী ভূমিকার কথা তুলে ধরেছেন।আমাদের সরকার মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে উন্নয়নের অক্ষে পরিণত করছে: মধ্যপ্রদেশের ভোপালে প্রধানমন্ত্রী মোদী
May 31st, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের ভোপালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দেবী অহল্যা বাঈ-এর উদ্ধৃতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে প্রকৃত শাসন ব্যবস্থার অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত দশকে গৃহীত প্রগতিশীল পদক্ষেপগুলি তুলে ধরেন।প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশের ভোপালে মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে ভাষণ দিয়েছেন
May 31st, 10:27 am
প্রধানমন্ত্রী মোদী দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের ভোপালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দেবী অহল্যা বাঈ-এর উদ্ধৃতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে প্রকৃত শাসন ব্যবস্থার অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত দশকে গৃহীত প্রগতিশীল পদক্ষেপগুলি তুলে ধরেন।গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
March 08th, 11:50 am
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেলজি, নওসারির সাংসদ এবং কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী, কেন্দ্রীয় মন্ত্রী ভাই সিআর প্যাটেল, মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সদস্য এবং লাখপতি দিদিরা, অন্যান্য জনপ্রতিনিধি এবং এখানে উপস্থিত বিপুল সংখ্যক সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার মা, বোন এবং কন্যারা, আপনাদের সকলকে নমস্কার!গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী
March 08th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপস্থিত শ্রোতাদের সম্বোধিত করে তিনি বিপুল সংখ্যায় আগত মা, বোন ও কন্যাদের ভালোবাসা, স্নেহ ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান এবং দেশের সমস্ত মহিলাদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন যে মহাকুম্ভে তিনি মা গঙ্গার আশীর্বাদ পেয়েছিলেন, কিন্তু আজ তিনি মাতৃশক্তির মহাকুম্ভের আশীর্বাদ পেয়েছেন।