বাংলাদেশে নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
February 13th, 04:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তারেক রহমানকে টেলিফোন করে বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।প্রধানমন্ত্রী ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন
January 25th, 07:16 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতি অসামান্য অবদানের জন্য সকল পদ্ম পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন।ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
January 21st, 09:26 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।মণিপুর রাজ্য দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
January 21st, 09:24 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মণিপুরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
January 21st, 09:21 am
মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁরা দেশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ওই প্রদেশ সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে মেঘালয় উন্নয়নের যাত্রায় আরও এগিয়ে যাক – এমনটাই চেয়েছেন তিনি।বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর
December 01st, 10:30 pm
বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। যেভাবেই হোক, ভারত সম্ভাব্য সমস্ত রকমের সাহায্যের জন্য প্রস্তুত।বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
December 01st, 06:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, বিএসএফ ভারতের অটল সঙ্কল্প এবং সর্বোচ্চ পেশাদারিত্বের প্রতীক। “এই বাহিনীর সদস্যরা বিপদসঙ্কুল কিছু কিছু অঞ্চলে কাজ করেন। তাঁদের শৌর্যের পাশাপাশি মানবিক চেতনাও ব্যতিক্রমী।”শ্রী এল কে আডবাণী জি-র জন্মদিনে তাঁর বাসভবনে প্রধানমন্ত্রী
November 08th, 08:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী এল কে আডবাণী জি-র জন্মদিন উপলক্ষে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।ছট মহাপরব উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
October 28th, 07:56 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছট মহাপরব উপলক্ষে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।এনএসজি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
October 16th, 09:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনএসজি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর সদস্যদের অতুলনীয় শৌর্য্য এবং অধ্যবসায়ের প্রশংসা করেছেন। “সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে এনএসজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্য দিয়ে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ সুরক্ষিত থেকেছে।”নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিনীর প্রতি প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী
September 23rd, 09:23 am
নবরাত্রির দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেবী ব্রহ্মচারিনীর প্রতি প্রার্থনা জানিয়েছেন।গুজরাটের ভাবনগরে ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 20th, 11:00 am
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের আমার সহকর্মীরা, সর্বানন্দ সোনোয়াল জি, সি আর পাতিল জি, মনসুখ ভাই মান্ডাভিয়া জি , শান্তনু ঠাকুর জি, নিমুবেন বাবনিয়া জি, দেশের ৪০টিরও বেশি স্থান থেকে, সমস্ত প্রধান বন্দর থেকে, বিভিন্ন রাজ্যের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অভিনন্দন।‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ, গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
September 20th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। গত ২-৩ দিন ধরে গুজরাটে নানা ধরনের সেবা-কেন্দ্রিক কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে এ পর্যন্ত এক লক্ষের বেশি মানুষ রক্তদান করেছেন। রাজ্যে ৩০ হাজারের বেশি স্বাস্থ্যশিবিরও বসানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের অগুনতি জন্মদিনের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য
September 17th, 08:27 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ৭৫তম জন্মদিনে দেশ-বিদেশ থেকে আসা অগুনতি শুভেচ্ছা, আশীর্বাদ এবং প্রীতি বার্তার জন্য জনশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী মোদী জানিয়েছেন যে, এই প্রীতি তাঁকে আরও শক্তিশালী এবং অনুপ্রাণিত করবে।PM Modi expresses gratitude to world leaders for birthday wishes
September 17th, 03:03 pm
The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.গুরু পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন
July 10th, 09:04 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুরু পূর্ণিমার বিশেষ দিনটিতে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন।চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
July 01st, 09:37 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের চিকিৎসকদের কর্তব্যনিষ্ঠা এবং সংবেদনশীলতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা মানবতার আদর্শ প্রতিষ্ঠার কাজে স্তম্ভস্বরূপ। ভারতের চিকিৎসা পরিচর্যা পরিকাঠামো জোরদার করায় তাঁদের অবদান অতুলনীয়।সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
May 16th, 10:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেছেন, “এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আমরা সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে।”শ্রী এল কে আডবাণীজির জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
November 08th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী এল কে আডবাণীজির জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, লালকৃষ্ণ আডবাণীজি ভারতের সবচেয়ে প্রশংসিত রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম। তিনি ভারতের উন্নয়নে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেকে সমর্পণ করেছেন।জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী ওমর আব্দুলাহ’কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন
October 16th, 01:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী ওমর আব্দুল্লাহ’কে অভিনন্দন জানিয়েছেন।